• মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে এসএসসি ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত ১৮৭ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা মনোহরদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ফায়ার সার্ভিসের মহড়া মনোহরদীতে ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত মনোহরদীতে বজ্রপাত মোকাবিলায় ২ হাজার তালবীজ রোপণ বিশ্ব সেরিব্রাল পালসি দিবস: সীমাবদ্ধতা নয়, সম্ভাবনাই হোক পরিচয় মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান মনোহরদীতে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি রুদ্র গ্রেপ্তার মনোহরদীতে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ সম্প্রচার অনুষ্ঠান অনুষ্ঠিত মনোহরদীতে জমি বিরোধে বৃদ্ধ নিহত, হত্যা মামলার আসামি ইয়াসিন গ্রেপ্তার মনোহরদীতে মানিক মাস্টারের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

নরসিংদীর শিবপুরে স্ত্রী কে গলা টিপে হত্যা করে স্বামী পলাতক।

মোঃ হিমেল মিয়া মনোহরদী উপজেলা প্রতিনিধি। / ৬৬৩ Time View
Update : মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন

মো হিমেল মিয়া।

মনোহরদী, নরসিংদী।

নরসিংদীর শিবপুরে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। আজ রোববার দুপুরে শিবপুর থানার ভর‌তেরকা‌ন্দি গ্রামের বসত ঘর থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাতে স্ত্রী খাদিজা আক্তারকে (৩৫) গলা টিপে হত্যার পর স্বামী তা‌রেক মিয়া (৪০) পালিয়ে যায় বলে ধারণা করছে পুলিশ।

পুলিশ ও নিহতের স্বজনেরা জানান, রোববার সকা‌লে সাড়া না পেয়ে বা‌ড়ির লোকজন ঘরের দরজা ভে‌ঙে ভেতরে ঢুকে গৃহবধূ খাদিজার মর‌দেহ দেখ‌তে পায়। পরে শিবপুর থানায় খবর দেওয়া হলে পু‌লিশ মর‌দেহ উদ্ধার ক‌রে ময়নাতদন্তের জন‌্য নরসিংদী সদর হাসপাতালের ম‌র্গে পাঠায়। নিহতের গলায় আঘাতের চিহ্ন পেয়েছে পুলিশ।

দীর্ঘদিন ধরে ভরতেরকান্দি গ্রামের তারেক মিয়ার সঙ্গে স্ত্রী খাদিজা আক্তারের কলহ চলছিল। এ কলহের জেরে শনিবার রা‌তের কোনো এক সময় স্ত্রী‌কে গলা‌টি‌পে হত‌্যা করে তারেক। পরে মরদেহ ঘরের ভেতর রে‌খে বাইরে থেকে দরজা লা‌গি‌য়ে স্বামী তারেক মিয়া পা‌লি‌য়ে‌ যায় বলে ধারণা পুলিশের।

  • শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, নিহতের গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। হত্যার পর হতে স্বামী তারেক মিয়া পলাতক রয়েছে। প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category