• শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে এসএসসি ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত ১৮৭ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা মনোহরদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ফায়ার সার্ভিসের মহড়া মনোহরদীতে ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত মনোহরদীতে বজ্রপাত মোকাবিলায় ২ হাজার তালবীজ রোপণ বিশ্ব সেরিব্রাল পালসি দিবস: সীমাবদ্ধতা নয়, সম্ভাবনাই হোক পরিচয় মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান মনোহরদীতে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি রুদ্র গ্রেপ্তার মনোহরদীতে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ সম্প্রচার অনুষ্ঠান অনুষ্ঠিত মনোহরদীতে জমি বিরোধে বৃদ্ধ নিহত, হত্যা মামলার আসামি ইয়াসিন গ্রেপ্তার মনোহরদীতে মানিক মাস্টারের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

নরসিংদীর শিবপুরে বিদেশী পিস্তলসহ ডাকাত গ্রেফতার।

মোঃ হিমেল মিয়া মনোহরদী উপজেলা প্রতিনিধি। / ৩৫৩ Time View
Update : শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন

নরসিংদীর শিবপুরে ডাকাত গ্রেফতার বিদেশি পিস্তল ৭.৬৫ সহ ম্যাগাজিন উদ্ধার ।

নরসিংদীর শিবপুরের অদ্য ২১শে ডিসেম্বর ২০২৪ ইং ডাকাত সরদার আজিজুর রহমান আজী বৈরাগী (৩২)কে একটি বিদেশী পিস্তল ৭.৬৫ ও ম্যাগাজিন সহ একাধিক মামলার আসামি আজিজুর রহমান আজীকে গ্রেফতার করেছেন শিবপুর মডেল থানার পুলিশ। শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আফজাল হোসাইন এর নেতৃত্বে গ্রেফতারকৃত ডাকাত সরদার আজিজুর রহমান আজীর দেওয়া তথ্য মোতাবেক লণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়। তার নামে শিবপুর মডেল থানায় ডাকাতির মামলা রয়েছে। মামলার নং ১(১১)২৪ ইং ধারা ৩৯৫/ ৩৯৭ পেনাল কোড । ডাকাত সর্দার আজিজুর রহমান আজী বৈরাগী (৩২) পিতা ঃ জয়নাল আবেদীন বৈরাগী, সাং সৃষ্টিঘর
(মুরগীবের) থানা শিবপুর । সে শিবপুর থানা ইটাখোলা বাস স্ট্যান্ড থেকে ভৈরব হাইওয়ে রোড এর হাজী বাগান নামক স্থানে ১৮ জন বিসিএস কর্মকর্তা সপরিবার নিয়ে যাওয়ার পথে মাইক্রোবাস চাপ দিয়ে ডাকাতির ঘটায় তাকে সৃষ্টঘর এলাকা থেকে শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ আফজাল হোসাইন এর নেতৃত্বে তদন্তকারী কর্মকর্তা সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করে ডাকাত সর্দার আজীকে গ্রেফতার করতে সক্ষম হন। ডাকাতের দেওয়া তথ্য ও সনাক্ত মতে তার নিজ বাড়ি থেকে উল্লেখিত মামলায় লুন্ঠিত ল্যাপটপ ও ক্যামেরা উদ্ধার করা হয় । ডাকাত সরদার আজীর আস্তানা ও তার টং দোকানের দক্ষিণ পূর্ব কোণের অত্যন্ত সুরক্ষিত স্থান হইতে একটি বিদেশী পিস্তল ৭.৬৫ ম্যাগাজিন সহ উদ্ধার করা হয় । তার নামে একাধিক ডাকাতি, হত্যা,প্রকাশ্যে খুন জখম ও মার্ডার করার জনশ্রুতি আছে । কিন্তু জনসাধারণের জানমাল, জীবন যাত্রার নিরাপত্তা না থাকায় কারণে তাদের বিরুদ্ধে কেহই মামলা করার সাহস পায়না। অস্ত্র উদ্ধার সংক্রান্তে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। শিবপুর মডেল থানা অফিসার্স ইনচার্জ মোহাম্মদ আফজাল হোসাইন বলেন,শিবপুর থানা আইনশৃঙ্খলা ভালো আছে, অপরাধ করে কেউ ছাড় পাবেনা,সকল অপরাধীদেরকে আইনের আওতায় এনে শক্ত ভাবে দমন করা হবে । অপরাধীদের পক্ষে কোন তদবির সুপারিশ চলবে না ইনশাল্লাহ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category