• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

নরসিংদীর শিবপুরে তিন ডাকাত সহ মাইক্রোবাস উদ্ধার করেছেন শিবপুর মডেল থানার পুলিশ

মোঃ হিমেল মিয়া মনোহরদী উপজেলা প্রতিনিধি। / ৩২৫ Time View
Update : সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন

নরসিংদীর শিবপুরে তিন ডাকাত সহ মাইক্রোবাস উদ্ধার করেছেন শিবপুর মডেল থানার পুলি।

 

আবুনাঈম রিপন : নরসিংদীর শিবপুরে ডাকাতি করে একটি মাইক্রোবাস নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।অভিযোগের ভিত্তিতে তিন ডাকাতকে গ্রেপ্তার করেছেন শিবপুর মডেল থানা পুলিশ।

 

২৫ইং অক্টোবর শুক্রবার রাতে নরসিংদীর পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হান্নান সামাজিক যোগাযোগ মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, ময়মনসিংহের গফরগাঁও থানার আরিফুল ইসলাম পাভেল ওরফে আরিয়ান,(২৮) রাজধানী ঢাকার আরামবাগের সৈয়দ জিসান (২৮) ও ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুরের জাহিদুল আলম সানি (২৯) । শিবপুর মডেল থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আফজাল হোসেন জানান, গত ৪ ইং অক্টোবর শিবপুর উপজেলার দক্ষিণ কারারচরের মিল গেইটের সামনে ঢাকা-সিলেট মহাসড়ক হতে অজ্ঞাতনামা ডাকাত দল একটি মাইক্রোবাস লুণ্ঠন করে নিয়ে যায়। পরে মাইক্রোবাসের মালিক মোঃ নাহিদ হোসেন গত ৬ অক্টোবর বাদী হয়ে শিবপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ এর প্রেক্ষিতে ডাকাতি মামলা রুজু হয়।মামলার নং ৮(১০) ২৪ তারিখ ৬/১০/২৪ ইং ধারা ৩৯৫/৩৯৭ বিষয়টি জেলা পুলিশ সুপার এর নজরে আসলে তাহার দিকনির্দেশনায় পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে ডাকাতির সাথে সম্পৃক্ত থাকা তিন ডাকাতকে গ্রেপ্তার করতে সক্ষম হোন। গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞেসাবাদে ডাকাতির ঘটনা স্বীকার করেন এবং তাদের তথ্যমতে নরসিংদী সদর উপজেলার সাহেপ্রতাপ এলাকা থেকে লুন্ঠিত মাইক্রোবাসটি উদ্ধার করা হয়। পরে তাদেরকে পুলিশী প্রহরায় আদালতে প্রেরণ করলে গ্রেপ্তারকৃতরা ১৬৪ ধারায় দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category