• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ স্লোগানে মনোহরদীতে ফল মেলা অনুষ্ঠিত। মনোহরদীতে ২০ বছরের জমি বিরোধে দুর্ভোগে কয়েকটি পরিবার মনোহরদীতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত। মনোহরদীর চর আহাম্মদপুরে পানিবন্দি মানুষের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক লাঞ্ছিতের অভিযোগ। মনোহরদীতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মনোহরদীতে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে জলাবদ্ধতা, অসমাপ্ত কালভার্ট পরিদর্শনে সহকারী কমিশনার ভৃমি মো সজিব মিয়া। নোয়াখালীতে আত্মগোপনেও শেষ রক্ষা হলো না: গ্রেফতার মনোহরদীর কুখ্যাত ‘নয়ন ডাকাত মনোহরদীতে শিশুকে অপহরণের চেষ্টার অভিযোগে জনতার হাতে আটক মনোহরদীতে দুই মিষ্টি ব্যবসায়ীকে জরিমানা মনোহরদীতে ১ম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন, র‍্যালি, আলোচনা সভা ও গাছের চারা বিতরণ

নরসিংদীর রায়পুরা ইউপি সদস্যকে গুলি.

মোঃ হিমেল মিয়া মনোহরদী উপজেলা প্রতিনিধি। / ৮০০ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন

নরসিংদীর রায়পুরা ইউপি সদস্যকে গুলি করেছে দুর্বৃওরা।নরসিংদীর রায়পুরা উপজেলার অলিপুরা ইউনিয়নের ৬নং ওয়ার্ড মেম্বার কাজল মিয়াকে গুলি করেছে দুর্বৃত্তরা।
৩০ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার জাহাঙ্গীরনগর ইটখোলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
ইউপি মেম্বারের ওপর গুলি চালানোর ঘটনায় সন্ধ্যা ৭টার দিকে রায়পুরা-বারৈচা আঞ্চলিক সড়ক অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে তার অনুসারী ও সমর্থকরা। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পৌঁছায় রায়পুরা থানার পুলিশ।
স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যায় উপজেলার জাহাঙ্গীর নগর ইটাখোলা মোড়ে একটি মসজিদে মাগরিবের নামাজ আদায় শেষে পাশের রায়পুরা-বারৈচা আঞ্চলিক সড়ক ধরে হাঁটছিলেন ইউপি মেম্বার কাজল মিয়া। এ সময় একটি চলন্ত মোটরসাইকেল থেকে তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। মোটর সাইকেলটিতে ওই সময় দুইজন আরোহী ছিলেন। গুলিবিদ্ধ কাজল মেম্বারকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আনা হয়। সেখান থেকে একটি অ্যাম্বুলেন্সে করে তাকে দ্রুত ঢাকা পাঠানো হয়।
ইউপি সদস্যের ওপর গুলি চালানোর সংবাদ ছড়িয়ে পরলে তার স্বজন ও অনুসারীরা রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভীড় জমান। তার পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। তবে কী কারণে ইউপি মেম্বারে ওপর হামলার ঘটনা ঘটেছে তাৎক্ষণিক ভাবে কিছুই জানাতে পারেননি তার স্বজনরা। রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগ এর ডা. ফাহিমা শারমিন বলেন,আহত ইউপি মেম্বার কাজলের গলার নিচে একটি গুলির আঘাত আছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রেফার্ড করা হয়েছে।রায়পুরা অফিসার ইনচার্জ আদিল মাহমুদ জানান,গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে একজন ইউপি মেম্বার। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত তথ্য এখন পাইনি ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts