• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

নরসিংদীর রায়পুরায় পুলিশের সাঁড়াশি অভিযানে অস্ত্র, হত্যা, চাঁদাবাজি ও দস্যুতাসহ একাধিক মামলার আসামী গ্রেফতার

Reporter Name / ১০৬ Time View
Update : রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন

[ad_1]

নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চলে জেলা পুলিশের সাঁড়াশি অভিযানে অস্ত্র, হত্যা, চাঁদাবাজি ও দস্যুতাসহ একাধিক মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী রাকিব ওরফে এ্যাংকা (২৩)কে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ২৬ এপ্রিল ২০২৬ রাত সাড়ে ১১টার দিকে রায়পুরা থানা ও বাঁশগাড়ী তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা চরাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে টহল ডিউটি পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, রাকিব তার পৈত্রিক বাড়িতে অবৈধ অস্ত্র ও গুলি নিয়ে অবস্থান করছে।

পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হলে পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুকের দিকনির্দেশনায় এএসপি (শিবপুর সার্কেল) ও অতিরিক্ত দায়িত্বে রায়পুরা সার্কেলের মোঃ রায়হান সরকার এবং রায়পুরা থানার অফিসার ইনচার্জ মোঃ মজিবুর রহমানের তত্ত্বাবধানে একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে।

অভিযানের এক পর্যায়ে ২৭ এপ্রিল রাত ১২টা ২০ মিনিটে রায়পুরার বাঁশগাড়ী এলাকার চরমেঘনা গ্রামে নিজ বাড়ি থেকে রাকিবকে গ্রেফতার করা হয়। এ সময় তার ঘরের খাটের নিচে প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ৩টি ওয়ান শুটার গান, ৪টি পিতলের বুলেট ও ৩টি কার্তুজ উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত রাকিবের বিরুদ্ধে পূর্বে অস্ত্র মামলাসহ মোট ৯টি মামলা রয়েছে।

এ ঘটনায় রায়পুরা থানায় অস্ত্র আইনে মামলা (নং-৫৮, তারিখ ২৭ এপ্রিল ২০২৬) দায়ের করা হয়েছে। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category