• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার

নরসিংদীর মনোহরদীতে স্কুল শিক্ষার্থীকে কুপিয়ে হ-ত্যা!

মোঃ হিমেল মিয়া মনোহরদী উপজেলা প্রতিনিধি। / ৩৩১ Time View
Update : মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন

নরসিংদীর মনোহরদীতে স্কুল শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা

মোঃ হিমেল মিয়া।
মনোহরদী উপজেলা প্রতিনিধি।

নরসিংদীর মনোহরদীতে ঘরে ঢুকে আনিকা (১৫) নামে এক কিশোরীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় আহত হয়েছেন নিহতের খালা পাপিয়া আক্তার (৩৭)।

সোমবার বিকাল পৌনে ৪টার দিকে মনোহরদী পৌর এলাকার মনোহরদী কলেজের পেছনে নারান্দী মহল্লার সাত্তার মাস্টারের বাড়িতে এ হতাহতের ঘটনা ঘটে।

নিহত আনিকা নরসিংদীর বেলাব উপজেলার পশ্চিম পোড়াদিয়া এলাকার শাহাজাদা নূরে আলমের মেয়ে। আহত পাপিয়া ওই বাড়িটির মৃত সাত্তার মাস্টারের স্ত্রী। আনিকা খালার বাড়িতে বসবাস করে স্থানীয় বিদ্যালেয় দশম শ্রেণিতে পড়াশোনা করত।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল হোসেন জানান, বিকালে দুর্বৃত্তরা বাড়িটির ঘরে ঢুকে গৃহবধূ পাপিয়া আক্তার ও তার কিশোরী ভাগ্নী আনিকাকে কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই আনিকার মৃত্যু হয়। এসময় আহতের ডাক চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে মনোহরদী উপজেলা হাসপাতালে ও পরে সেখান হতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

জুয়েল হোসেন আরও জানান, ঘটনাস্থল থেকে রক্তমাখা চাপাতি উদ্ধার করা হয়েছে। তবে ঠিক কী কারণে, কে বা কারা এ হতাহতের ঘটনা ঘটিয়েছে এটা নিয়ে তদন্ত হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category