• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

নরসিংদীর মনোহরদীতে নরেন্দ্রপুর পোস্ট অফিসের বেহাল দশা: সংস্কার ও আধুনিকায়নের দাবি

Reporter Name / ২০৮ Time View
Update : সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন

নরসিংদীর মনোহরদীতে নরেন্দ্রপুর পোস্ট অফিসের বেহাল দশা: সংস্কার ও আধুনিকায়নের দাবি

মো হিমেল মিয়া।

মনোহরদী নরসিংদী।
নরসিংদীর মনোহরদী উপজেলার নরেন্দ্রপুর পোস্ট অফিসটি দীর্ঘদিন ধরে অযত্ন ও অবহেলায় পড়ে রয়েছে। এক সময়ের গুরুত্বপূর্ণ এই সরকারি প্রতিষ্ঠানটি এখন পরিণত হয়েছে প্রায় পরিত্যক্ত স্থানে। পোস্ট অফিসের সামনের এলাকা জঙ্গলে পরিণত হয়েছে, দেখভালের যেন কেউ নেই।
একসময় এই পোস্ট অফিস ছিল প্রবাসীসহ স্থানীয় মানুষের ভরসার জায়গা। চিঠি আদান-প্রদানসহ যোগাযোগের অন্যতম মাধ্যম ছিল এটি। লেবুতলা ও খিদিরপুর ইউনিয়নের প্রায় ৭টি গ্রামের মানুষ এখান থেকে নিয়মিত সেবা গ্রহণ করতেন।
খিদিরপুর ইউনিয়নের বীর আহম্মদপুর ও চর আহম্মদপুর এবং লেবুতলা ইউনিয়নের নরেন্দ্রপুর, শরীফপুর, ধরাবান্ধা, দীঘীরপাড় ড্রেইনের ঘাট ও রায়েরপাড়া গ্রামের মানুষ এই পোস্ট অফিসের উপর নির্ভরশীল ছিলেন।
কিন্তু বর্তমানে পোস্ট অফিসটির অবস্থা অত্যন্ত করুণ। ভবনটি পরিত্যক্ত হয়ে পড়ে থাকায় সেখানে সাপসহ বিভিন্ন বিষাক্ত প্রাণীর বসবাস শুরু হয়েছে, যা এলাকাবাসীর জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
এদিকে সরকারি বিভিন্ন কাজ, বিশেষ করে চাকরির আবেদনসহ গুরুত্বপূর্ণ সেবা এখনও পোস্ট অফিসের মাধ্যমে সম্পন্ন করতে হয়। ফলে স্থানীয় চাকরিপ্রার্থীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
দেশ যখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে, তখন এমন একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের এই বেহাল দশা এলাকাবাসীর জন্য হতাশাজনক।
এ অবস্থায় এলাকাবাসী ও সুশীল সমাজের একটাই দাবি—নরেন্দ্রপুর পোস্ট অফিসটি দ্রুত সংস্কার ও আধুনিকায়ন করে পুনরায় কার্যকর করা হোক, যাতে সাধারণ মানুষ আবারও প্রয়োজনীয় সেবা সহজে পেতে পারে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category