• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ স্লোগানে মনোহরদীতে ফল মেলা অনুষ্ঠিত। মনোহরদীতে ২০ বছরের জমি বিরোধে দুর্ভোগে কয়েকটি পরিবার মনোহরদীতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত। মনোহরদীর চর আহাম্মদপুরে পানিবন্দি মানুষের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক লাঞ্ছিতের অভিযোগ। মনোহরদীতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মনোহরদীতে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে জলাবদ্ধতা, অসমাপ্ত কালভার্ট পরিদর্শনে সহকারী কমিশনার ভৃমি মো সজিব মিয়া। নোয়াখালীতে আত্মগোপনেও শেষ রক্ষা হলো না: গ্রেফতার মনোহরদীর কুখ্যাত ‘নয়ন ডাকাত মনোহরদীতে শিশুকে অপহরণের চেষ্টার অভিযোগে জনতার হাতে আটক মনোহরদীতে দুই মিষ্টি ব্যবসায়ীকে জরিমানা মনোহরদীতে ১ম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন, র‍্যালি, আলোচনা সভা ও গাছের চারা বিতরণ

নরসিংদীর মনোহরদীতে জামায়াতে ইসলামী বাংলাদেশ এর গণ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মোঃ হিমেল মিয়া মনোহরদী উপজেলা প্রতিনিধি। / ৩৩২ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন

মো:হিমেল মিয়া।

মনোহরদী  উপজেলা প্রতিনিধি।

 

 

নরসিংদীর মনোহরদীতে জামায়াতে ইসলামী বাংলাদেশ এর গণ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

 

সোমবার(২৮ অক্টোবর)বিকালে জামায়াতে ইসলামী বাংলাদেশ মনোহরদী থানা শাখার আয়োজনে ২০০৬ সালে পল্টনে আওয়ামীলীগের নৃশংস ও নরকীয় হত্যাকাণ্ডের বিচারের দাবীতে এবং বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় মনোহরদী বাসস্ট্যান্ডে গণ-সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

 

উক্ত গণ-সমাবেশে জামায়াতে ইসলামী মনোহরদী দক্ষিণ থানা শাখার আমীর মাওলানা মোহাম্মাদ সানাউল্লাহ্ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী নরসিংদী জেলা শাখার সহকারী সেক্রেটারী মাওলানা মোঃ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী মনোহরদী উত্তর থানা শাখার আমীর মাওলানা মোঃ ইকবাল হোসাইন।

 

গণ-সমাবেশে বক্তারা ২০০৬ সালের ২৮ শে অক্টোবর ঢাকা পল্টনে আওয়ামীলীগের নৃশংস ও নরকীয় হত্যাকাণ্ডের বিচারের দাবী জানান।

এ ছাড়া বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে গত ৫ আগষ্ট ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন,নতুন স্বাধীনতা পরবর্তী করণীয় ও সম-সাময়িক বিষয় তুলে ধরেন। সবশেষে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে অংশগ্রহণকারী শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া করা হয়। এর আগে ২৮ অক্টোবর এর হত্যাকাণ্ডের প্রতিবাদে মনোহরদীতে জামায়াতে ইসলামী মনোহরদী থানা শাখার আয়োজনে গণ-মিছিল অনুষ্ঠিত হয়।

 

এ সময় গণ-মিছিল ও গণ-সমাবেশে জামায়াতে ইসলামী মনোহরদী থানা শাখার নেতৃবৃন্দ এবং পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নের জামায়াতে ইসলামী ইউনিয়ন শাখা ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts