• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
ফতুল্লায় গার্মেন্টসে বয়লার বিস্ফোরণে আহত ১৫, দুই ঘণ্টা সড়ক অবরোধ নাসিক নির্বাচনে আব্দুল জব্বারকে মেয়র প্রার্থী ঘোষণা করলেন জামায়াত আমীর রূপগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক সিদ্ধিরগঞ্জ থেকে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার নাগরিক সেবাকে আরও মানবিক ও গতিশীল করা হবে: মামুন মাহমুদ ফতুল্লায় রাহাত গংদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন এনডিএ চেয়ারম্যান রাজীবকে গাবতলী সোসাইটির শুভেচ্ছা মনোহরদীতে ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে অজ্ঞাত যুবক নিহত হয়েছে। ভুয়া ভিডিও বানিয়ে প্রবাসীর স্ত্রীর ২ লাখ ৯০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র Nuovi Siti Online: La Panoramica Dettagliata per Scoprire le Top Piattaforme di Intrattenimento

নরসিংদীতে সার্ভার জটিলতায় বিদেশে গমনেচ্ছুদের হাজারো যুবকের ভোগান্তি

Reporter Name / ৩৬৩ Time View
Update : শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন


বাণী রিপোর্ট : নরসিংদীতে সার্ভার জটিলতায় বিএমইটি রেজিষ্ট্রেশন ও বহি:র্গমন ছাড়পত্রের আবেদন করতে না পেরে কর্মসংস্থানের লক্ষে বিদেশে গমনেচ্ছুদের ভোগান্তি বেড়ে গেছে।

জানা যায়, বৈধপথে বিদেশে যেতে নরসিংদীর হাজারো যুবক জেলার জনশক্তি ও কর্মসংস্থান কার্যালয় থেকে রেজিষ্ট্রেশনের মাধ্যমে তিন দিনের প্রশিক্ষণ করে থাকে। প্রশিক্ষণ শেষে সনদপত্র হাতে পাওয়ার পর বহি:র্গমন ছাড়পত্রের জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে হয়। সম্প্রতি বেশ কিছুদিন ধরে সার্ভার সমস্যায় বহি:র্গমন ছাড়পত্রের আবেদন করতে গিয়ে ভোগান্তিতে পড়তে হচ্ছে দেশের জন্য রেমিটেন্স আহরনকারী যোদ্ধাদের। এদিকে বিদেশে গমনেচ্ছুদের বক্তব্য, তারা দিনের পর দিন চেষ্টা করেও সার্ভার সমস্যায় অনলাইনে প্রবেশ করতে পারছেনা। যারফলে ভিসা পেলেও বহি:গর্মণ ছাড়পত্র না পা্ওয়ায় বিদেশে যেতে পারছেনা।

পলাশ উপজেলার পারুলিয়া গ্রামের শিশু রঞ্জন দেব এর ছেলে উদয় দেব জানায়, কয়েকদিন ঘুরে বিএমইটি রেজিষ্ট্রেশন শেষে তিন দিনের প্রশিক্ষণ শেষ করেছে ৮/১০ দিন হয়। এরপর বহি:র্গমন ছাড়পত্রের জন্য আবেদন করার জন্য দৌড়াচ্ছি কিন্তু সার্ভার সমস্যায় অনলাইনে প্রবেশ করা যাচ্ছেনা। ওই দিকে আমার জন্য সিংগাপুর থেকে ভিসা এসেছে বেশকিছুদিন হয়ে গেছে। সময়মতো বহি:র্গমন ছাড়পত্র না পেলে এই ভিসা বাতিল হয়ে যাবে। এই নিয়ে আমি দু:শ্চিন্তায় আছি আমার মতো আরও বেশ কয়েকজন এই অবস্থায় রয়েছে। তাই সরকারের কাছে আবেদন যত দ্রুত সম্ভব সার্ভার জটিলতা দুর করে বিদেশ গমনেচ্ছুদের সহযোগিতায় এগিয়ে আসার অনুরোধ।

জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের ডাটা এন্ট্রি অপারেটর আব্দুল্লাহ আল মামুন জানান, এখানে বিএমইটি রেজিষ্ট্রেশন এখন কিছুটা সচল আছে। তবে সার্ভার জটিলতায় ফিঙ্গার সংগ্রহ করে রাখা হলেও অনলাইন স্লিপ দেয়া যাচ্ছেনা। এখানে বহি:র্গমন আবেদন এখানে করা হয়না। তবে লোকজন এসে আমাদের জানাচ্ছেন অনলাইনে গিয়ে নাকি তারা আবেদন করতে পারছেনা।

কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক এ কে এম দাউদুল হক জানিয়েছেন, এই কার্য্যালয় থেকে বিএমইটি রেজিস্ট্রেশন করে প্রাক বহি:র্গমন তিন দিনের প্রশিক্ষণ দেওয়া হয়। এখানে রেজিষ্ট্রেশন করতে গিয়ে মাঝে মাঝে সার্ভার সমস্যা হয়। উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে জানা গেছে সার্ভার ডেভেলপের কারনে কিছুটা বিঘ্ন ঘটছে তবে দ্রুতই সমাধান হয়ে যাবে বলে আশ্বাস দেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts