• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা

নরসিংদীতে মাছের আড়তে মোবাইল কোর্টের অভিযান,জনসম্মুখে ভেজাল চিংড়ি ধ্বংস

Reporter Name / ৮১ Time View
Update : শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন

[ad_1]

নরসিংদী সদর উপজেলার বৌয়াকুড় এমপি মার্কেট এলাকায় মাছের পাইকারী আড়তে ভেজালবিরোধী মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে প্রশাসন। সোমবার (১৮ মে ২০২৬) সকাল ৬টার দিকে পরিচালিত এ অভিযানে চিংড়ি মাছে অবৈধভাবে জেলী প্রবেশ করিয়ে বিক্রির দায়ে এক পাইকারী ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীর নাম পরিমল দাস। তিনি নরসিংদী সদর উপজেলার বৌয়াকুড় এলাকার বাসিন্দা। তার পিতার নাম ভরকা কান্ত দাস।
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, অভিযানের সময় প্রায় ১২৩ কেজি চিংড়ি মাছ জব্দ করা হয়। এসব চিংড়িতে অবৈধভাবে জেলী প্রবেশ করিয়ে ওজন বৃদ্ধি করা হয়েছিল। পরে জনসম্মুখে জব্দকৃত মাছগুলো বিনষ্ট করা হয়।
অভিযুক্ত ব্যবসায়ীকে মৎস ও মৎসপণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইন, ২০২০ এর ৩১(১) ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় প্রসিকিউশন প্রদান ও সার্বিক সহযোগিতা করেন সদর উপজেলা মৎস অফিসার।
মোবাইল কোর্ট পরিচালনা ও অভিযানে নেতৃত্ব দেন নরসিংদী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেফতাহুল হাসান। তিনি বলেন,
“অসাধু ব্যবসায়ীরা যাতে খাদ্যে ভেজাল ও প্রতারণামূলক কর্মকাণ্ড চালাতে না পারে সেজন্য নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় র‍্যাব-১১ সিপিএসসি নরসিংদী ও জেলা পুলিশ নরসিংদীর সদস্যরা সহযোগিতা করেন।
প্রশাসনের এ ধরনের কঠোর অভিযানকে সাধারণ মানুষ স্বাগত জানিয়েছেন। পাশাপাশি খাদ্যে ভেজাল রোধে নিয়মিত তদারকি ও অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন সচেতন মহল।

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category