• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে এসএসসি ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত ১৮৭ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা মনোহরদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ফায়ার সার্ভিসের মহড়া মনোহরদীতে ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত মনোহরদীতে বজ্রপাত মোকাবিলায় ২ হাজার তালবীজ রোপণ বিশ্ব সেরিব্রাল পালসি দিবস: সীমাবদ্ধতা নয়, সম্ভাবনাই হোক পরিচয় মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান মনোহরদীতে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি রুদ্র গ্রেপ্তার মনোহরদীতে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ সম্প্রচার অনুষ্ঠান অনুষ্ঠিত মনোহরদীতে জমি বিরোধে বৃদ্ধ নিহত, হত্যা মামলার আসামি ইয়াসিন গ্রেপ্তার মনোহরদীতে মানিক মাস্টারের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

নরসিংদীতে মাইক্রোবাস-কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত-৪

মোঃ হিমেল মিয়া মনোহরদী উপজেলা প্রতিনিধি। / ৩৮০ Time View
Update : রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন

 

 

মোঃ হিমেল মিয়া মনোহরদী উপজেলা প্রতিনিধি

 

নরসিংদীতে মাইক্রোবাস-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন চালকসহ আরো ৪ মাইক্রোবাস যাত্রী।

 

শনিবার (৩১ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদী সদর উপজেলার দগরিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

 

হতাহতরা হলেন নরসিংদী জেলার রায়পুরা উপজেলার চরসুবুদ্ধি ইউনিয়নের বাটখোলা গ্রামের বাসিন্দা। তারা সকলেই ঢাকার মিরপুর বোনের বাড়ি থেকে বেড়ানো শেষে নিজ বাড়িতে ফিরছিলেন।

 

নিহতদের স্বজনরা জানান, সদ্য বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া ইমরান আহমেদ স্ব-পরিবারে স্ত্রী তানজিনার মিরপুরস্থ বোনের বাড়িতে বেড়াতে যায়। বেড়ানো শেষে নরসিংদীর রায়পুরার বাড়ীতে ফিরছিলেন তারা। পথে মাইক্রোবাসটি ঢাকা-সিলেট মহাসড়কের দগরিয়া এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা শাহ্ সিমেন্টবাহী একটি কাভার্ডভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কামরুন্নাহার (৩৫), তানজিনা (২৪), সাবিহা (১৪) এবং সাজিদ (১২) নিহত হয়।

 

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

 

নরসিংদীর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো: রায়হান বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে উদ্ধার কাজ সম্পন্ন করেছি। পরবর্তী ব্যবস্থা হাসপাতাল এবং পুলিশ প্রশাসন বিস্তারিত জানাতে পারবেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category