• মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা এল কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, সভাপতিকে ফুলের শুভেচ্ছায় বরণ

নরসিংদির মনোহরদীতে চাচার হাতে ভাতিজা নিহত।

মোঃ হিমেল মিয়া মনোহরদী উপজেলা প্রতিনিধি। / ৪১০ Time View
Update : মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন

মো হিমেল মিয়া।

মনোহরদী নরসিংদী।

নরসিংদীর মনোহরদী উপজেলার বড়চাঁপা ইউনিয়নের আতুশাল গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে জুয়েল মিয়া (৩৮) নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী রিনা বেগম (২৮) আহত হয়েছেন।

নিহত জুয়েল মিয়া ওই গ্রামের মৃত হারিছ মিয়ার ছেলে। আহত রিনা বেগম বর্তমানে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

বুধবার (২০ আগস্ট) দুপুরে গাছের চারা কাটাকে কেন্দ্র করে জুয়েল মিয়ার সঙ্গে তার চাচা তাঁরা মিয়া ও চাচাতো ভাইদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাঁরা মিয়া ও তার ছেলেরা ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে জুয়েল ও তার স্ত্রীকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক জুয়েলকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান।

মনোহরদী থানার ওসি (ভারপ্রাপ্ত) আব্দুল জব্বার জানান, “ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন এবং অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে।”


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category