• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১১:২৫ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
সোনারগাঁয়ে গ্যাস সিলেন্ডার বিস্ফোরণে এক শ্রমিক নিহত  ফতুল্লায় জলিল মেম্বার গ্রেফতার রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০ জন – IPCSBDPress অবিলম্বে খানপুরে কন্টেইনার পোর্ট নির্মান বন্ধের দাবী খোরশেদের সিদ্ধিরগঞ্জে ব্যানারে ছবি না থাকায় পরীক্ষার হলের সামনে বিএনপির দুপক্ষের হাতাহাতি শিক্ষাখাতে আ’লীগ সরকারের অনিয়ম-দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করা হবে Best Real Money Online Casinos in the US April 2026 হাইকোর্টের নির্দেশে নারায়ণগঞ্জে দুই কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন গরম কমাতে ঘরের দরজা-জানালা বন্ধ রাখবেন নাকি খোলা নদীতে ৯ বছর পড়ে আছে ভাঙা সেতু ১৫ কিমি পথ ঘুরছেন ১০ গ্রামের মানুষ – IPCSBDPress

নতুন সিনেমায় মিস ওয়ার্ল্ড বাংলাদেশ তোরসা

Reporter Name / ৯৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১১:২৫ অপরাহ্ন


মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৯-এর বিজয়ী রাফা নানজীবা তোরসা। ‘নির্জন স্বাক্ষর’ নামের সিনেমা দিয়ে বড় পর্দায় নাম লেখান তিনি। সেই সিনেমার শুটিং শেষ করছেন তিনি। এতে তার বিপরীতে অভিনয় করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার। ছবিটি রয়েছে মুক্তির অপেক্ষায়।

এদিকে নতুন খবর দিলেন এই সুন্দরী। আরও একটি সিনেমায় তিনি যুক্ত হয়েছেন। ভিন্ন ধারার গল্পে নির্মিত এ চলচ্চিত্রের নাম ‘মাটি’। সৈয়দ শমসের তারিফের রচনা, চিত্রনাট্য ও পরিচালনায় ছবিটির শুটিং শুরু হয়েছে ২ নভেম্বর থেকে। আগামী ঈদুল আযহায় এটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

জানা গেছে, ঝিনাইদহ জেলার মহেশপুরের শস্যাঘাটা, মাঠপাড়া ও ইসামতি নদীর বিভিন্ন লোকেশনে চলছে সিনেমার দৃশ্যায়ন। আরও চার থেকে পাঁচ দিন শুটিং হবে বলে নিশ্চিত করেছেন নির্মাতা।

নতুন সিনেমায় মিস ওয়ার্ল্ড বাংলাদেশ তোরসা
রাফা নানজীবা তোরসা

তিনি জাগো নিউজকে জানান, গ্রামীণ প্রেক্ষাপটে নির্মিত এই ছবির গল্পে রয়েছে মানুষের স্বপ্ন, সংগ্রাম, মাটি ও নদীর সঙ্গে একাত্ম এক জীবনযাপনের বিশদ বর্ণনা।

চরিত্রটি নিয়ে উচ্ছ্বসিত তোরসাও। তিনি বলেন, ‌‘ছবিটি নিয়ে আমি খুবই আনন্দিত। এর গল্প ও চরিত্রটি বেশ অসাধারণ। ফুল ও প্রেমের দারুণ এক আয়োজন থাকবে এখানে।’

২০১৯ সালের অক্টোবরে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ নির্বাচিত হওয়ার পর রাফা নানজীবা তোরসা ধীরে ধীরে মিডিয়ার বিভিন্ন মাধ্যমে কাজ শুরু করেন। অভিনয়ে তার প্রথম কাজ ছিল ঈদের টেলিছবি ‘স্বপ্ন তোমার জন্য’।

এই খবরটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts