• বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে এসএসসি ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত ১৮৭ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা মনোহরদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ফায়ার সার্ভিসের মহড়া মনোহরদীতে ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত মনোহরদীতে বজ্রপাত মোকাবিলায় ২ হাজার তালবীজ রোপণ বিশ্ব সেরিব্রাল পালসি দিবস: সীমাবদ্ধতা নয়, সম্ভাবনাই হোক পরিচয় মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান মনোহরদীতে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি রুদ্র গ্রেপ্তার মনোহরদীতে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ সম্প্রচার অনুষ্ঠান অনুষ্ঠিত মনোহরদীতে জমি বিরোধে বৃদ্ধ নিহত, হত্যা মামলার আসামি ইয়াসিন গ্রেপ্তার মনোহরদীতে মানিক মাস্টারের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

নতুন সংবিধানই সংকট থেকে উত্তরণ ঘটাতে পারে : আখতার

Reporter Name / ১৭০ Time View
Update : বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন

[ad_1]

জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাই, অবশ্যই শ্রমিক-জনতার অধিকারের কথা থাকবে এমন একটি নতুন সংবিধান প্রণয়ন করতে হবে। নতুন সংবিধানই আমাদের রাজনৈতিক সংকট থেকে উত্তরণ ঘটাতে পারে। 

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে গাজীপুরের চান্দনা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এনসিপি শ্রমিক উইংয়ের উদ্যোগে আয়োজিত শ্রমিক সমাবেশে তিনি এসব কথা বলেন ।  সমাবেশে বক্তব্য দেন- সংগঠনের মুখ্য সংগঠক আলী নাসের খান, যুগ্ম মুখ্য সংগঠক রিয়াজ মোর্শেদ, সংগঠক আব্দুল্লাহ আল মুহিম, আজাদ খান ভাসানী প্রমুখ।

আখতার হোসেন বলেন, বাংলাদেশের মানুষের কথা, শ্রমিকের কথা, সব শ্রেণি-পেশার মানুষের অধিকারের কথা সংবিধানে সুস্পষ্ট করতে হবে। বাংলাদেশের যে সংবিধান, সে সংবিধানে শ্রমিকের অধিকার নিশ্চিত করা হয়নি। এ সংবিধান মানুষকে মুক্তি দিতে পারেনি। শ্রমিকের অধিকার নিশ্চিত করতে হলে, শ্রমিকের মর্যাদা নিশ্চিত করতে হবে। শ্রমিকরা তাদের অধিকার থেকে বঞ্চিত। নীতি নির্ধারন ও পলিসি গ্রহণের সময় শ্রমিকের কথা মনে হয় না। শ্রমিকের ন্যায্যতা নিশ্চিত করতে হবে। শ্রমিকরা ন্যায্য মজুরি পায় না। শ্রমিকদের মানুষ মনে করা হয় না।

তিনি আরো বলেন, ২৪-এর অভ্যুত্থানের পরও শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করা হয়নি। শ্রম সংস্কার কমিশন গঠন করা হয়েছে, কিন্তু শ্রম সংস্কার কমিশনের সুপারিশগুলো বাস্তবায়ন করা হয়নি। অতি দ্রুত শ্রম সংস্কার কমিশনের সুপারিশগুলো বাস্তবায়ন করতে হবে। শ্রম সংস্কার কমিশন গঠন করা হয়েছে কিন্তু সুপারিশগুলো বাস্তবায়ন করা হয়নি।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category