• বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা

দিনাজপুরে সীমান্তে অবৈধ অনুপ্রবেশকালে ৪ আটক – IPCSBDPress

Reporter Name / ৮১ Time View
Update : বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

[ad_1]

আপডেটঃ ২:৫৩ অপরাহ্ণ | জুন ২৫, ২০২৬

নিউজ ডেস্কঃ

দিনাজপুর:- দিনাজপুর সদর উপজেলার বনতারা-গিলাবাড়ি সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় চারজনকে আটক করেছে স্থানীয় জনতা।২৪ জুন বুধবার সকাল ৬টার দিকে সীমান্ত এলাকায় ঘোরাঘুরির সময় তাদের আটক করে প্রথমে আনসার ও ভিডিপির কাছে হস্তান্তর করা হয়।পরবর্তীতে খবর পেয়ে ২৯ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আটককৃতদের নিজেদের হেফাজতে নেন।সর্বশেষ খবর অনুযায়ী, আটক ব্যক্তিদের শংকরপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে রাখা হয়েছে।

২৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক চারজনের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তাদের সবার বাড়ি নড়াইল জেলায়।বিজিবি জানায়, আটককৃতরা পূর্বে বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন।

সেখানে অবস্থান শেষে পুনরায় অবৈধ উপায়ে ভারতীয় ভূখণ্ড দিয়ে বাংলাদেশে ফেরার পথে বনতারা-গিলাবাড়ি সীমান্ত এলাকায় স্থানীয় এলাকাবাসীর হাতে ধরা পড়েন।আটককৃতদের মধ্যে চারজনেরই পরিচয় পাওয়া গেছে।তারা হলেন, আবু বক্কর মোল্লা, জাহানারা বেগম, বোরহান মোল্লা ও রমজান মোল্লা।তাদের সবার বাড়ি নড়াইল জেলার কালিয়া পৌরসভা এলাকায়।

এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধ অনুপ্রবেশের দায়ে আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

IPCS News : Dhaka : আব্দুস সালাম, দিনাজপুর।

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category