• রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন |
  • English Version

দিনাজপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্তব্ধ জনপদ – IPCSBDPress

Reporter Name / ৫ Time View
Update : রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন


আপডেটঃ ৩:৫৮ অপরাহ্ণ | মার্চ ২৯, ২০২৬

নিউজ ডেস্কঃ

দিনাজপুর:- রবিবার ২৯ মার্চ সকালটা বিরামপুরের মানুষের জন্য এক বুক হাহাকার নিয়ে এল।যখন সবাই ভোরের মিষ্টি ঘুমে আচ্ছন্ন, ঠিক তখন ভোর ৫ টায় এক বিকট শব্দে থমকে গেল সব।বিরামপুর উপজেলার চন্ডিপুর এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের প্রচণ্ড ধাক্কায় ঝরল দুটি তাজা প্রাণ, আহত হলেন আরও অন্তত ১০ জন।পঞ্চগড় থেকে স্বপ্ন নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিল হেরিটেজ ট্রাভেলস-এর যাত্রীরা।কিন্তু চন্ডিপুর আসতেই সব এলোমেলো হয়ে গেল।সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে বাসটি এমন জোরে ধাক্কা দেয় যে, দুটি গাড়ির সামনের অংশই লোহার জঞ্জালে পরিণত হয়েছে।

এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বাসের হেলপার ও এক যাত্রী।নিহতদের একজনের পরিচয় পাওয়া গেছে তিনি মুন্সীগঞ্জের শ্রীনগরের বাসিন্দা মোশারফ হোসেন বাবু।পরিবারের কাছে এখন তিনি শুধুই একটি লাশ।দুর্ঘটনার পর পরই আহতদের চিৎকার আর আহাজারিতে ভারী হয়ে ওঠে বিরামপুর-গাইবান্ধা মহাসড়ক।

স্থানীয় মানুষ ও পুলিশ দ্রুত এগিয়ে এসে (১০ জনকে) উদ্ধার করে বিরামপুর ও ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।প্রিয়জনদের অপেক্ষায় থাকা পরিবার গুলোতে এখন চলছে শোকের মাতম।বিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) আমির হুসাইন জানান, ঘটনার পরপরই পুলিশ উদ্ধার কাজে নেমে পড়ে।বর্তমানে যান চলাচল স্বাভাবিক থাকলেও দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছে পুলিশ।

IPCS News : Dhaka : আব্দুস সালাম, দিনাজপুর।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts