• বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে এসএসসি ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত ১৮৭ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা মনোহরদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ফায়ার সার্ভিসের মহড়া মনোহরদীতে ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত মনোহরদীতে বজ্রপাত মোকাবিলায় ২ হাজার তালবীজ রোপণ বিশ্ব সেরিব্রাল পালসি দিবস: সীমাবদ্ধতা নয়, সম্ভাবনাই হোক পরিচয় মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান মনোহরদীতে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি রুদ্র গ্রেপ্তার মনোহরদীতে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ সম্প্রচার অনুষ্ঠান অনুষ্ঠিত মনোহরদীতে জমি বিরোধে বৃদ্ধ নিহত, হত্যা মামলার আসামি ইয়াসিন গ্রেপ্তার মনোহরদীতে মানিক মাস্টারের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

দলের বিভিন্ন পর্যায়ের ৩ হাজার নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে-খায়রুল কবীর খোকন

Reporter Name / ৬৮৭ Time View
Update : বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন

[ad_1]

বাণী রিপোর্ট : বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, সাম্প্রতিককালে সংকট উত্তরণ, পরিস্থিতি মোকাবেলা করার জন্য তারেক রহমান যে মেধা, প্রজ্ঞা ও দূরদর্শিতা দেখিয়েছেন, এটা বিরল ঘটনা। বাংলাদেশের মানুষ এবং বহির্বিশ্বের নেতারাও স্বীকার করে তার প্রশংসা করেছে।’ ‘তারেক রহমানের মধ্যে শহীদ জিয়ার প্রতিচ্ছবি আছে। বলা হয় সে যেন তারেক জিয়া নয়, আরেক জিয়া।’

সোমবার (২৮ জুলাই) সন্ধ্যায় চিনিশপুরস্থ নরসিংদী জেলা বিএনপির কার্যালয়ে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান উপলক্ষে শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ‘তারেক রহমান দেশেই বাইরে থেকেও ২৪ ঘণ্টার মধ্যে ১৮ ঘণ্টা সময় দিচ্ছেন দেশ, এ দেশের জনগণ এবং দলের জন্য। তার উদারতা ও বিচক্ষণতা দিয়ে দেশের উদ্ভূত পরিস্থিতি ঠাণ্ডা মাথায় সামলিয়ে যাচ্ছেন। ‘বিএনপি একটা বড় দল। এ সরকার বিএনপির ম্যান্ডেট নিয়েই পরিচালিত হচ্ছে। বিএনপির সমর্থন ছাড়া এ সরকার গঠন সম্ভব ছিল না। বিএনপি বলেছে, বর্তমান সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। এ সরকার আমাদেরই সরকার। এ সরকারকে আমরা সব ধরনের সহযোগিতা করছি।’

তিনি বলেন, ‘দলের বিভিন্ন পর্যায়ের ৩ হাজার নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। চাঁদাবাজি, মাস্তানি, দখলবাজি, দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়, এমন কাজ করা যাবে না।’ বিএনপির এই নেতা বলেন, ‘ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনাকে উৎখাত করতে সবচেয়ে বেশি ভূমিকা তারেক রহমানের। অন্য অনেকেরও ভূমিকা আছে, আমরা তা অস্বীকার করছি না।
’
নরসিংদী সদর উপজেলা বিএনপির সভাপতি আবু ছালেহ চৌধুরীর সভাপতিত্বে প্রস্ততি সভায় উপস্থিত ছিলেন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন, চিনিসপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আওলাদ হোসেন মোল্লা, হাজীপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জাহেদুল কবির ভূঁইয়া, করিমপুর ইউনিয়ন বিএনপির সদস্যসচিব মনিরুজ্জামান মনির প্রমুখ।

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category