• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

তুরস্কে কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের নাম উজ্জ্বল করলেন ওসমান গনি

Reporter Name / ১৩৬ Time View
Update : রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন

[ad_1]

তুরস্কে অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় উজ্জ্বল সাফল্য অর্জন করে বিশ্বমঞ্চে বাংলাদেশের নাম আবারও গৌরবান্বিত করলেন ঠাকুরগাঁওয়ের কৃতি সন্তান ও শিক্ষার্থী হাফেজ মোহাম্মদ ওসমান গনি।

দেশটির ধর্ম মন্ত্রণালয় দিয়ানেত আয়োজিত ১১তম ‘আন্তর্জাতিক হিফজুল কুরআন ও সহিহ কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা–২০২৬’-এর কেরাত বিভাগে তিনি গৌরবময় দ্বিতীয় স্থান অধিকার করেন।

বুধবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় আঙ্কারার বেস্তেপে নেশনস কনভেনশন অ্যান্ড কালচার সেন্টারে আয়োজিত জমকালো ও বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়্যেপ এরদোয়ানের হাত থেকে আনুষ্ঠানিকভাবে পুরস্কার গ্রহণ করেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রেসিডেন্ট এরদোয়ান অন্যান্য বিজয়ীদের মাঝেও পুরস্কার বিতরণ করেন।

jagonews24

এবারের প্রতিযোগিতা দুটি বিভাগে অনুষ্ঠিত হয়—হিফজুল কুরআন ও কেরাত। হিফজুল কুরআন বিভাগে প্রথম স্থান অর্জন করেন লিবিয়ার সিরাজুদ্দীন কান্দি, দ্বিতীয় হন ক্যামেরুনের নূরুদ্দীন এবং তৃতীয় স্থান অধিকার করেন ইয়েমেনের শিহাব আদ-দুবাঈ।

অন্যদিকে, কেরাত বিভাগে প্রথম স্থান লাভ করেন ফিলিপাইনের সুহদান জাকারিয়া, দ্বিতীয় স্থান অর্জন করেন বাংলাদেশের মোহাম্মদ ওসমান গনি এবং তৃতীয় হন মালয়েশিয়ার মুহাম্মদ খাইরি।

মোহাম্মদ ওসমান গনি রাজধানী ঢাকায় অবস্থিত শায়খ নেছার আহমাদ আন নাছিরী প্রতিষ্ঠিত ও পরিচালিত মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার শিক্ষার্থী। তার এই অসাধারণ সাফল্যে দেশজুড়ে আনন্দ ও গর্বের অনুভূতি ছড়িয়ে পড়েছে; দেশবাসী তাকে অভিনন্দন ও শুভ কামনায় ভাসাচ্ছে।

এই খবরটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category