• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে এসএসসি ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত ১৮৭ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা মনোহরদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ফায়ার সার্ভিসের মহড়া মনোহরদীতে ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত মনোহরদীতে বজ্রপাত মোকাবিলায় ২ হাজার তালবীজ রোপণ বিশ্ব সেরিব্রাল পালসি দিবস: সীমাবদ্ধতা নয়, সম্ভাবনাই হোক পরিচয় মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান মনোহরদীতে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি রুদ্র গ্রেপ্তার মনোহরদীতে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ সম্প্রচার অনুষ্ঠান অনুষ্ঠিত মনোহরদীতে জমি বিরোধে বৃদ্ধ নিহত, হত্যা মামলার আসামি ইয়াসিন গ্রেপ্তার মনোহরদীতে মানিক মাস্টারের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

তারেক রহমান দেশে ফেরায় ন্যান্সির কণ্ঠে ‘নেতা আসছে’

Reporter Name / ৫৬৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন

[ad_1]

দীর্ঘ ৬ হাজার ৩শ ১৪ দিন, অর্থাৎ প্রায় ১৭ বছর পর দেশে ফিরছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই খবরে যেমন উত্তাল রাজনীতি, তেমনি আবেগে ভাসছে সাংস্কৃতিক অঙ্গনও। সেই আবেগকে সুর ও কথায় বেঁধে নতুন গান প্রকাশ করলেন বিএনপির সমর্থক জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি।

তারেক রহমানের প্রত্যাবর্তনকে কেন্দ্র করে তৈরি হয়েছে আলোচিত গান ‘নেতা আসছে’। এটি ইতোমধ্যেই রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন তুলেছে।

গানটিতে কণ্ঠ দিয়েছেন নাজমুন মুনিরা ন্যান্সি ও সালমান রাজ। গানটির কথায় ফুটে উঠেছে প্রত্যাবর্তনের আশা, অপেক্ষা আর আবেগ।

গানের কথায় শোনা যায়, ‘নেতা আসছে, নেতা আসছে, মা-মাটি মানুষের কাছে যেন বাংলাদেশ হাসছে, তার সূর্যসন্তান আসছে।’

গানটির কথা লিখেছেন মিজানুর রহমান। সুর করেছেন পলক হাসান সুমন এবং সংগীতায়োজন করেছেন এ এন ফরহাদ। গ্রন্থনা, পরিকল্পনা ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন চিত্রনায়ক হেলাল খান।

সম্প্রতি দলটির আনুষ্ঠানিক সামাজিক যোগাযোগমাধ্যমে গানটি প্রকাশ করা হলে অল্প সময়ের মধ্যেই তা ব্যাপক সাড়া ফেলে। দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে গানটি নতুন করে উদ্দীপনা তৈরি করেছে।

রাজনৈতিক প্রত্যাবর্তনের পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনেও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে এই গান। অনেকের মতে, ‘নেতা আসছে’ শুধু একটি গান নয়, বরং দীর্ঘ অপেক্ষার পর ফিরে আসার আবেগের সংগীতময় প্রকাশ।

এই খবরটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category