• রবিবার, ৩১ মে ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন |
  • English Version

তারেক রহমানের নির্দেশে নান্দাইল বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্য ইয়াসের খান চৌধুরীর পাশে – IPCSBDPress

Reporter Name / ৯৩ Time View
Update : রবিবার, ৩১ মে ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন


আপডেটঃ ১২:৫০ অপরাহ্ণ | নভেম্বর ১৫, ২০২৫

নিউজ ডেস্কঃ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে মনোনয়ন পাওয়ার পর নান্দাইল উপজেলা বিএনপি’র আহ্বায়ক জনাব ইয়াসের খান চৌধুরীকে একে একে শুভেচ্ছা জানাতে ছুটে আসছেন উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

মনোনয়নের পর উপজেলা বিএনপির সিনিয়র ও অঙ্গসংগঠন নেতাদের মধ্যে নতুন উদ্দীপনা লক্ষ্য করা গেছে। বিশেষভাবে উল্লেখযোগ্য—পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম ফকির, পৌরসভার ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কাশেম ভূঁইয়া, সিনিয়র নেতা আবু হুরায়রা, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রাজু মিয়া**সহ আরও অনেক নেতৃবৃন্দ। তারা পূর্বে ভিন্ন মনোনয়ন প্রত্যাশী প্রার্থীর সঙ্গে কাজ করলেও এখন তারেক রহমানের নির্দেশে ধানের শীষের পক্ষে সর্বশক্তি দিয়ে ইয়াসের খান চৌধুরীর পাশে কাজ করার অঙ্গীকার করেছেন।

ছাত্রদলের পক্ষ থেকেও শক্তিশালী সমর্থন এসেছে। উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সৈকতুল ইসলাম তুষার, উপজেলা ছাত্রদলের প্রভাবশালী সংগঠক হাসান মাহমুদ হৃদয়, এবং পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মাজহারুলসহ আরও অনেক নেতা।

নেতৃবৃন্দরা একযোগে বলেন, দলীয় আদেশ অনুযায়ী সব অঙ্গসংগঠন ধানের শীষের বিজয়ের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করবে।মনোনয়ন পাওয়ার পর ইয়াসের খান চৌধুরীর চারপাশে যে ঐক্য ও উচ্ছ্বাস তৈরি হয়েছে, তা নান্দাইলের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

IPCS News : Dhaka :


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts