• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার

তাঁতখানা বাইতুন নূর মসজিদের নতুন কমিটি গঠন

Reporter Name / ১২২ Time View
Update : বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ অপরাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৮নং ওয়ার্ডের তাঁতখানা বাইতুন নূর কেন্দ্রীয় জামে মসজিদের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। 

শুক্রবার (৩ এপ্রিল) বাদ আছর মসজিদের দক্ষিণ পাশে নামাজের স্থানে অনুষ্ঠিত এক সভায় ৪১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন মসজিদের মোতাওয়াল্লি আলহাজ্ব মোঃ শাহজাহান মিয়া এবং সঞ্চালনা করেন মোহাম্মদ আলী জিন্না। এতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মুসল্লিরা উপস্থিত ছিলেন।

তিন বছরের মেয়াদে গঠিত নতুন কমিটিতে আলহাজ্ব মোঃ স্বপন আহাম্মেদকে সভাপতি এবং আলহাজ্ব মোঃ সামছুজোহাকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে। গত ছয় মাসের পর্যবেক্ষণ, আলোচনা এবং সভাপতি পদের একাধিক প্রার্থীর প্রস্তাব বিবেচনার পর মোঃ সেলিম মিয়ার প্রস্তাবের ভিত্তিতে প্রায় ৯০ শতাংশ ভোটে স্বপন আহাম্মেদের নাম চূড়ান্ত করা হয়।

দায়িত্বপ্রাপ্ত হওয়ার পর সভাপতি আলহাজ্ব মোঃ স্বপন আহাম্মেদ আগামী মেয়াদে মসজিদের বহুতল ভবন নির্মাণের পরিকল্পনার কথা জানান।

সভায় আরও উপস্থিত ছিলেন মোখলেসুর রহমান জন্টু, শেখ মোহাম্মদ অপু, সাবেক মেম্বার নাজিমুদ্দিন, শেখ শামসুদ্দিন, মোঃ শরিফ আহমেদসহ এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তি।

পরবর্তীতে মসজিদের ঈমাম ও মুফতি মিজানুর রহমান হানিফ নবনির্বাচিত কমিটি, মোতাওয়াল্লি পরিবার ও এলাকার সকল মানুষের জন্য দোয়া পরিচালনা করেন।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category