• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

তদন্তে গিয়ে সংঘবদ্ধ হামলার শিকার পুলিশ, কনস্টেবলের আঙুল বিচ্ছিন্ন

Reporter Name / ১৪৫ Time View
Update : রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জের বন্দরে ছিনতাইয়ের অভিযোগ তদন্তে গিয়ে পুলিশের ওপর সংঘবদ্ধ হামলার ঘটনা ঘটেছে। এ সময় এক কনস্টেবলের হাতের দুটি আঙুল বিচ্ছিন্ন করে দেয় দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দিনগত রাতে চৌধুরীবাড়ি এলাকার হাবিবনগর রোডে এ হামলা হয়। এ ঘটনায় পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া সরকারি শর্টগান উদ্ধার করা হয়েছে এবং সন্দেহভাজন ৩ জনকে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, মদনগঞ্জ পুলিশ ফাঁড়ি এলাকার ডিউটিতে থাকা এএসআই সোহেল রানা ফোর্সসহ দায়িত্ব পালন করছিলেন। এসময় সিফাত ওরফে টুটুল (২৮), শাহারিয়া তানভীর (২৯) ও আবু সুফিয়ান ওরফে চমক (২৯) নামের তিন ব্যক্তি মোবাইল ফোন ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে এএসআই সোহেল রানা অভিযোগকারীদের সঙ্গে নিয়ে প্রাথমিক তদন্তে পুরান বন্দর চৌধুরীবাড়ি এলাকার হাবিব নগর রোডে গুলু মিয়ার বাড়ির ভাড়াটিয়া সোহানের টিনশেড ঘরে যান।

পুলিশ সেখানে পৌঁছালে আগে থেকেই ওত পেতে থাকা ১৪ থেকে ১৫ জনের একটি সশস্ত্র দুর্বৃত্ত দল দেশীয় ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। হামলায় কনস্টেবল ফয়সাল হোসেনকে এলোপাতাড়ি কুপিয়ে ডান হাতের দুটি আঙুল গুরুতরভাবে কেটে ফেলা হয় এবং পেটে নাভির নিচে গভীর জখম করা হয়। একই সময় হামলাকারীরা তার কাছে থাকা ইস্যুকৃত সরকারি শর্টগান ছিনিয়ে নেয়। এএসআই সোহেল রানার ডান পায়ের হাঁটুর নিচেও কুপিয়ে জখম করা হয়।

ঘটনার খবর পেয়ে থানা ও ফাঁড়ির অতিরিক্ত পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। প্রথমে তাদের বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে গুরুতর আহত কনস্টেবল ফয়সাল হোসেনকে উন্নত চিকিৎসার জন্য রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়।

এদিকে এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে শুক্রবার ভোর সকালে গুলু মিয়ার বাড়ির পেছনের সীমানা প্রাচীরসংলগ্ন একটি বেলগাছের নিচ থেকে ছিনিয়ে নেওয়া শর্টগানটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে।

নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, এ ঘটনায় সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়। জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং তদন্ত অব্যাহত আছে।

এই খবরটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category