• মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৫০ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ

ঢাকায় ‘আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন’ অনুষ্ঠিত

Reporter Name / ১০৬ Time View
Update : মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৫০ অপরাহ্ন


ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে দেশ-বিদেশের আলেম-ওলামাদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ‘আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন’। সারা দেশের হাজারো মুসল্লি এতে অংশ নেন।

শনিবার (১৫ নভেম্বর) সকাল ৯টা থেকে প্রায় দুপুর ২টা পর্যন্ত চলে এ সম্মেলন। বাংলাদেশ ছাড়া আরও চারটি দেশের আলেম-ওলামারা এতে যোগ দেন। সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদ এ মহাসম্মেলনের উদ্যোক্তা। সম্মেলনে দেশের অন্যতম বড় দুই রাজনৈতিক দল—বিএনপি ও জামায়াতে ইসলামীর পাশাপাশি ইসলামপন্থি দলগুলোর নেতারা আমন্ত্রিত ছিলেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ সম্মেলনে যোগ দিয়ে বক্তব্য রাখেন।

আগে বিক্ষিপ্তভাবে হলেও এবারই প্রথম আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন হচ্ছে এবং বাংলাদেশসহ পাঁচটি দেশের আলেমরা এতে অংশ নিয়েছেন।

সম্মেলনে যোগ দেন পাকিস্তানের জাতীয় পরিষদের সদস্য ও জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি মাওলানা ফজলুর রহমান, পাকিস্তানের ইসলামি চিন্তাবিদ মাওলানা ইলিয়াস গুম্মান, পাকিস্তানের বেফাকুল মাদারিসিল আরাবিয়ার মহাসচিব মাওলানা হানিফ জালন্দরি, পাকিস্তানের ইউসুফ বিন্নুরি টাউন মাদরাসার নায়েবে মুহতামিম আহমাদ ইউসুফ বিন্নুরি, ভারতের দারুল উলুম দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম নোমানি, জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা মাহমুদ মাদানী, ইন্টারন্যাশনাল খতমে নবুয়ত মুভমেন্ট, সৌদি আরবের নায়েবে আমির শায়খ আবদুর রউফ মাক্কি, মিসরের আল-আজহার ইউনিভার্সিটির অধ্যাপক শায়খ মুসআব নাবিল ইবরাহিম।

দেশের শীর্ষস্থানীয় ওলামাদের মধ্যে সম্মেলনে যোগ দেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মাওলানা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, দারুল উলুম হাটহাজারীর অধ্যক্ষ মাওলানা খলিল আহমাদ কুরাইশী, আল হাইয়াতুল উলিয়া ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা মাহমুদুল হাসান, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক প্রমুখ।

মহাসম্মেলনে সভাপতিত্ব করেন সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের আহ্বায়ক ও খতমে নবুয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমির মাওলানা আবদুল হামিদ (পীর সাহেব, মধুপুর)।

এই খবরটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts