• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে এসএসসি ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত ১৮৭ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা মনোহরদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ফায়ার সার্ভিসের মহড়া মনোহরদীতে ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত মনোহরদীতে বজ্রপাত মোকাবিলায় ২ হাজার তালবীজ রোপণ বিশ্ব সেরিব্রাল পালসি দিবস: সীমাবদ্ধতা নয়, সম্ভাবনাই হোক পরিচয় মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান মনোহরদীতে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি রুদ্র গ্রেপ্তার মনোহরদীতে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ সম্প্রচার অনুষ্ঠান অনুষ্ঠিত মনোহরদীতে জমি বিরোধে বৃদ্ধ নিহত, হত্যা মামলার আসামি ইয়াসিন গ্রেপ্তার মনোহরদীতে মানিক মাস্টারের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

ডা এম. এইচ. কবিরের নেতৃত্বে এল কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সরদার সাখাওয়াত হোসেন বকুলকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন।

Reporter Name / ২৩১ Time View
Update : রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন

মো হিমেল মিয়া.

মনোহরদী নরসিংদী।

আজ রবিবার সকাল ১০ টায় এল.কে. বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ডা. এম. এইচ. কবির এর নেতৃত্বে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও সহকারী শিক্ষিকারা বীর মুক্তিযোদ্ধা, জননেতা, সাবেক সংসদ সদস্য, নরসিংদী জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সরদার সাখাওয়াত হোসেন বকুল এর বাসভবনে গিয়ে তাঁকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

ডা. এম. এইচ. কবির বলেন, “শিক্ষার মান উন্নয়নের জন্য আমি বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকাকে সঙ্গে নিয়ে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি এবং ভবিষ্যতেও এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।”

তিনি শুধু একজন শিক্ষা অনুরাগীই নন, বরং একজন মানবিক ও সমাজসেবক হিসেবেও এলাকায় সুপরিচিত। দীর্ঘদিন ধরে তিনি বীর আহম্মদপুর ঈদগাহ মাঠের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। পাশাপাশি গ্রামের গরিব, অসহায় ও অসুবিধাগ্রস্ত মানুষের জন্য নিজ বাড়িতেই ফ্রি চিকিৎসা সেবা প্রদান করে আসছেন।

ডা. কবির বলেন, “আমি সবসময় চেষ্টা করি ভালো কাজ করার জন্য। মানুষের কল্যাণে কাজের মাধ্যমে বেঁচে থাকতে চাই।” এছাড়াও তিনি বিভিন্ন অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে নানাভাবে সাহায্য-সহযোগিতা করে আসছেন। শিক্ষা, মানবতা ও সমাজসেবার অনন্য সমন্বয়ে তিনি আজ এলাকায় এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে পরিচিত।

শিক্ষকবৃন্দ এ সময় সরদার সাখাওয়াত হোসেন বকুলের প্রতি কৃতজ্ঞতা ও শুভকামনা প্রকাশ করেন। সরদার সাখাওয়াত হোসেন বকুল সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, “শিক্ষা হলো জাতির মেরুদণ্ড, শিক্ষকরা জাতি গঠনের প্রকৃত কারিগর—তাদের মর্যাদা রক্ষা ও শিক্ষা উন্নয়নে আমি সবসময় পাশে থাকব।”


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category