• রবিবার, ২৪ মে ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
বন্দরে জুয়েল হত্যা মামলায় আদালতে তানজিদের জবানবন্দি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন বিশিষ্ট সমাজসেবক ও মানবসেবায় নিবেদিত ডা. এম এইচ কবির। মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে লাঠি হাতে সোচ্চার হওয়ার আহ্বান সাখাওয়াতের কোরবানিকে সামনে রেখে মহাসড়ক ও পশুর হাটে র‌্যাবের নিরাপত্তা জোরদার ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণ চেষ্টার অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার বন্দরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী শীতল গ্রেপ্তার নারী ও শিশু ধর্ষণ-হত্যার বিচার দাবিতে কথনের মানববন্ধন নরসিংদীতে ধর্ষণের ঘটনায় শালিশ,ক্ষোভে কিশোরীর আত্মহত্যার চেষ্টা শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ

জুলাই সনদ নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে মাঠে নেমেছে বিএনপি

Reporter Name / ৪ Time View
Update : রবিবার, ২৪ মে ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন


ঢাকার বিভিন্ন থানা ও ওয়ার্ডে জুলাই সনদ ও গণভোট নিয়ে ‘অপপ্রচারের’ বিরুদ্ধে এবং বিএনপি সরকারের গৃহীত পদক্ষেপের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করেছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি।

বৃহস্পতিবার (২১ মে) রাজধানীর খিলগাঁও, সুত্রাপুর, মতিঝিল, লালবাগ, ডেমরা, শাহজাহানপুর ও ধানমন্ডি এলাকায় গণসংযোগ করা হয়।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ধারাবাহিক কর্মসূচির দ্বিতীয় দিনে খিলগাঁও থানার ১ নম্বর ওয়ার্ড, সুত্রাপুর থানার ৪২ নম্বর ওয়ার্ড, মতিঝিল থানার ৮ নম্বর ওয়ার্ড, লালবাগ থানার ২৩ নম্বর ওয়ার্ড, ডেমরা থানার ৬৬ নম্বর ওয়ার্ড, শাহজাহানপুর থানার ১২ নম্বর ওয়ার্ড এবং ধানমন্ডি থানার ১৫ নম্বর ওয়ার্ডে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু বেলা ১১টায় মতিঝিল থানার বক্স কালভার্ট রোডে এবং বিকেল ৫টায় শাহজাহানপুর থানার ১২ নম্বর ওয়ার্ডের মালিবাগ রোডের হোসাফ টাওয়ারের সামনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিভিন্ন সড়কে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। এ সময় মতিঝিলে যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ হারুন এবং শাহজাহানপুরে যুগ্ম আহ্বায়ক ফরহাদ হোসেনসহ স্থানীয় বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ হাবিব সকাল সাড়ে ৯টায় খিলগাঁও থানার ১ নম্বর ওয়ার্ডের জোড় পুকুর মাঠে সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিভিন্ন সড়কে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। সেখানে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক লিটন মাহমুদ, বিএনপি নেতা ইউনুস মৃধাসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

বেলা ১১টায় সুত্রাপুর থানার ৪২ নম্বর ওয়ার্ড বিএনপির কর্মসূচিতে নেতৃত্ব দেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বে) সাইদুর রহমান মিন্টু ও আবদুস সাত্তার। লক্ষ্মীবাজার খেলার মাঠে সংক্ষিপ্ত সমাবেশের পর বিভিন্ন সড়কে গণসংযোগ ও লিফলেট বিতরণ শেষে বাহাদুর শাহ পার্কে সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

বিএনপির নির্বাহী কমিটির সদস্য হামিদুর রহমান হামিদ দুপুর ২টায় লালবাগ থানার সাত শহীদ কমিউনিটি সেন্টারে ২৩ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় যুববিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজসহ স্থানীয় বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ নবীউল্লাহ নবীর নেতৃত্বে ডেমরা থানার ৬৬ নম্বর ওয়ার্ড বিএনপি সারুলিয়ার ডগাইর বাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করে।

এ ছাড়া ধানমন্ডি থানার ১৫ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগেও কর্মসূচি পালিত হয়।

কর্মসূচিতে নেতারা জুলাই সনদ ও গণভোট নিয়ে ‘স্বার্থান্বেষী মহলের চক্রান্ত’ সম্পর্কে সজাগ থাকার আহ্বান জানান। তারা বলেন, বিএনপি জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জুলাই সনদ বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন বলেও তারা উল্লেখ করেন।

কর্মসূচিগুলোতে স্থানীয় জনসাধারণের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। নেতারা বলেন, জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতির প্রতি মানুষ আস্থা রাখছে।

এই খবরটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts