• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
দুই যুগে পা রাখল হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় – IPCSBDPress নরসিংদীতে হানিট্র্যাপে প্রবাসী অপহরণ, ৩ লাখ টাকা মুক্তিপণ আদায় গ্রেফতার ৪ পানি পানেই কি ত্বক সুন্দর থাকে? রাজশাহী মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ জন – IPCSBDPress সোনারগাঁয়ে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​লক্ষীপুর থেকে নিখোঁজ হওয়া দুই শিশু ফতুল্লায় উদ্ধার সোনারগাঁয়ে পুরোনো প্রশ্নে পরীক্ষা, ১১ শিক্ষককে অব্যাহতি ফতুল্লায় পুলিশের সোর্স মামুনকে কুপিয়েছে র্দুবৃত্তরা নেত্রকোণায় জেলা প্রশাসক পরীক্ষার্থীদের বিভিন্ন কেন্দ্র পরিদর্শন-সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের নির্দেশনা – IPCSBDPress ফতুল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ‍যুবকের মৃত্যু

জুলাই সনদে ‘নোট অব ডিসেন্ট’ থাকা বিষয়গুলোও বিবেচনায় নিতে হবে

Reporter Name / ১২৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন


আলী রীয়াজ

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়নের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর দেওয়া ‘নোট অব ডিসেন্ট’ বা ভিন্নমতের অংশগুলোও গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। সব দল একভাবে সম্মতি না দিলেও জনগণের চূড়ান্ত মত নেওয়ার সময় এসব আপত্তির বিষয়গুলো স্পষ্টভাবে জানাতে হবে।

বুধবার (৭ অক্টোবর) বিকেল ৩টায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে কমিশনের পঞ্চম বৈঠকের সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন। কমিশনের এই আলোচনায় দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। লক্ষ্য— জুলাই জাতীয় সনদের বাস্তবায়নে সর্বসম্মত রোডম্যাপ তৈরি করে তা সরকারের কাছে পেশ করা।

আলী রীয়াজ বলেন, জুলাই জাতীয় সনদ যে বিষয়গুলো আছে সেখানে যেহেতু কিছু ‘নোট অব ডিসেন্ট’ আছে, সেটাকে আমাদের বিবেচনায় নিতে হবে। সবগুলোই একভাবে বিবেচনা করা যাবে তা আমরা মনে করছি না। কারণ হচ্ছে যে সমস্ত রাজনৈতিক দল ‘নোট অব ডিসেন্ট’ দিয়েছেন তারা তাদের অবস্থানের দিক থেকে দিয়েছেন, তাদের শুধুমাত্র দলীয় অবস্থান নয়, আমরা আশা করি যে তারা অন্যান্য বিবেচনা থেকেও দিয়েছেন। জনগণের সম্মতি নিশ্চিত করার সময় এসব ভিন্নমত যেন যথাযথভাবে জানানো হয়, সেটিই হবে গণভোটের মূল উদ্দেশ্য। আমাদের দেখতে হবে যে জনগণের যে সম্মতি, সে সম্মতির ক্ষেত্রে যেন তারা এটা জেনেশুনেই সম্মতি নিতে পারেন যে রাজনৈতিক দলগুলোর মধ্যে কিছু দলের এ বিষয়ে আপত্তি আছে।

তিনি আরও জানান,   সব দলের মতামত ও আপত্তির পর্যালোচনার ভিত্তিতে চূড়ান্ত প্রস্তাব তৈরি করে সরকারকে তা সুপারিশ করতে চায় কমিশন।  আপনাদের পক্ষ থেকে যদি সুনির্দিষ্ট সুস্পষ্ট একটি জায়গায় একটি প্রস্তাব আসে, কমিশন সরকারকে সেটাই উপস্থাপন করবে এবং কমিশন চাইবে যে সেটাই বাস্তবায়িত হোক। জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের বিষয়ে ইতোমধ্যেই রাজনৈতিক দলগুলোর মধ্যে মৌলিক ঐকমত্য তৈরি হয়েছে, এবং কমিশন এখন চূড়ান্ত কাঠামো নির্ধারণে কাজ করছে। আমাদের এই প্রচেষ্টায় অনেকদূর অগ্রগতি হয়েছে এই অর্থে যে গণভোটের ক্ষেত্রে আমরা সবাই এক জায়গায় আসতে পেরেছি।

কমিশনের সহ-সভাপতি জানান, ১০ অক্টোবরের মধ্যে সরকারের কাছে কমিশনের চূড়ান্ত সুপারিশ জমা দেওয়া হবে এবং ১৫ থেকে ১৬ অক্টোবরের মধ্যে জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার লক্ষ্য রয়েছে। যখন আমরা ১১ই সেপ্টেম্বর প্রথম বসি, বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে অনেকের মনেই সংশয় ছিল আমরা এক জায়গায় আসতে পারবো কিনা… কিন্তু আমরা অনেকদূর পর্যন্ত অগ্রসর হয়েছি। বাকি পথটা আমরা সকলে মিলে নিঃসন্দেহে অতিক্রম করে এক জায়গায় পৌঁছাতে পারব।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts