• বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
পথচারীকে মারধর করে ভাইরাল কে এই মডেল মনিকা জ্বালানি সাশ্রয়ে ব্যাংকারদের গণপরিবহন ব্যবহারের নির্দেশ জুলাই সনদ বাস্তবায়নে সমঝোতামূলক পদক্ষেপ নেওয়ার আহ্বান এবি পার্টির মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে কূটনৈতিক সমাধান ‘সম্ভব’: এরদোয়ান আগামীকাল সংবিধান সংস্কার পরিষদের যাত্রা শুরু হবে: নাহিদ ইসলাম মনোহরদীর দৌলতপুরে আইন-শৃঙ্খলা সভা, মাদক কারবারিদের হুঁশিয়ারি ৪৯ বছরেও আকর্ষণীয় থাকার রহস্য ফাঁস করলেন মৌ জুলাই সনদের আংশিক নয়, পুরো প্যাকেজ চাই: জামায়াত আমির মনোহরদীর হাতিরদিয়া বাজারে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, তিন ব্যবসায়ীকে জরিমানা বাংলাদেশের শহীদের রক্তের ঋণে আমরা আবদ্ধ: পরিকল্পনা প্রতিমন্ত্রী

জুলাই ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে সংবিধানে স্বীকৃতির দাবিতে নরসিংদীতে মানববন্ধন

Reporter Name / ১১৪ Time View
Update : বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন


জুলাইয়ের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে সংবিধানে স্বীকৃতি, জুলাই ঘোষণাপত্র সংশোধন ও জুলাই সনদ স্থায়ীকরণের দাবিতে নরসিংদীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে নরসিংদী পৌর পার্ক জুলাই চত্ত্বর থেকে শুরু করে নরসিংদী প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।

এসময় বক্তারা বলেন, ২৪শে জুলাইয়ের ঐতিহাসিক গণঅভ্যুত্থান বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক গুরুত্বপূর্ণ মাইলফলক। অথচ দীর্ঘ এক বছরেও এর যথাযথ সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়নি। শহীদের রক্তে অর্জিত গণতন্ত্রকে সুসংহত করতে হলে এই ঐতিহাসিক দিনকে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। এসময় তারা জুলাই ঘোষণাপত্র সংশোধন ও জুলাই সনদ স্থায়ীভাবে প্রতিষ্ঠার জোর দাবি জানান।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, শহীদ আশিকুল ইসলাম রাব্বির মা শামসুন্নাহার, শহীদ তামিম হৃদয়ের বাবা তমিজ উদ্দীন ও আহত জুলাই যোদ্ধারা।মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে একটি স্মারক লিপি প্রদান করেন।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts