• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার

জাহানারা আলমের গুরুতর অভিযোগ: তদন্ত কমিটি গঠন বিসিবির

Reporter Name / ১৩৬ Time View
Update : মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন

[ad_1]

বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম এখন অবস্থান করছেন অস্ট্রেলিয়ায়। জাতীয় দলের সঙ্গে তার সম্পর্ক নিয়ে নানা কথা শোনা গিয়েছিল। মাঝে এক বছরেরও বেশি সময় স্বেচ্ছায় নির্বাসনে থেকে দলে ফিরলেও বেশিদিন থাকেননি। পরে চলে যান অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়া থেকেই সম্প্রতি একটি জাতীয় দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে জাহানারা আলম তার প্রতি অসদাচরণের নানা অভিযোগ তুলে ধরেন। দলের কোচ, ম্যানেজার, ফিজিও, অধিনায়কসহ কয়েকজন ক্রিকেটার ও সাপোর্ট স্টাফের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ তোলে।

ওই সাক্ষাৎকার প্রকাশের পর বিসিসি আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে এসব অভিযোগকে প্রত্যাখ্যান করে। অভিযোগগুলোকে ভিত্তিহীন, মনগড়া এবং মিথ্যা দাবি করে বিসিবি জানিয়ে দেয়, এগুলো উদ্দেশ্যপ্রণোদিত ও কু-উদ্দেশ্যমূলক।

বিসিবি স্পষ্টভাবে জানিয়ে দেয়, তারা নারী জাতীয় দলের নেতৃত্ব, খেলোয়াড় ও ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের প্রতি পূর্ণ আস্থা ও সমর্থন প্রকাশ করছে। বোর্ডের তদন্তে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি যা উক্ত অভিযোগকে সমর্থন করে, এবং বিসিবি দৃঢ়ভাবে দলের পাশে রয়েছে।

কিন্তু এবার যখন একজন ক্রীড়া সাংবাদিককে জাহানারা আলম ভিডিও সাক্ষাৎকার দেন এবং টিম ম্যানেজমেন্টের সঙ্গে জড়িত বেশ কয়েকজনের প্রতি যৌন হেনস্তার অভিযোগ তুললেন, তখন টনক নড়েছে বিসিবির। এবার তারা পুনরায় বিজ্ঞপ্তি দিয়ে জানালো, বিসিবি গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং এ নিয়ে একটি তদন্ত কমিটিও গঠন করেছে।

বিসিবির পক্ষ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বাংলাদেশ নারী জাতীয় ক্রিকেট দলের এক সাবেক সদস্যের করা অভিযোগকে কেন্দ্র করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গভীর উদ্বেগ প্রকাশ করেছে। গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দলের সঙ্গে সম্পৃক্ত কয়েকজনের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ ওঠার পর এ বিষয়ে পদক্ষেপ নিয়েছে বোর্ড।

বিবৃতিতে বিসিবি আরও জানায়, বিষয়টি সংবেদনশীল হওয়ায় অভিযোগের সত্যতা যাচাই ও বিষয়টি গভীরভাবে তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি আগামী ১৫ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন ও সুপারিশ জমা দেবে।

বিবৃতিতে বিসিবি জানায়, খেলোয়াড় ও কর্মকর্তাদের জন্য নিরাপদ, সম্মানজনক এবং পেশাদার পরিবেশ নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। অভিযোগের তদন্ত শেষে প্রাপ্ত প্রতিবেদনের ভিত্তিতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

তদন্ত প্রক্রিয়া চলমান থাকাকালীন সময়ে বিসিবি সব পক্ষকে— বিশেষ করে গণমাধ্যমকে— অনুমাননির্ভর মন্তব্য, প্রতিবেদন বা বিশ্লেষণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে, যাতে করে তদন্ত কার্যক্রমে কোনো ধরনের প্রভাব না পড়ে।

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category