• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০১:০০ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
ঘর থেকে দম্পতির পুড়ে যাওয়া মরদেহ উদ্ধার – IPCSBDPress পাকিস্তানের মাধ্যমে ইরানের কাছে যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাব নেত্রকোণায় জরুরি কর্মসূচিতে হাম-রুবেলা টিকা দেয়া শুরু – IPCSBDPress দুই যুগে পা রাখল হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় – IPCSBDPress নরসিংদীতে হানিট্র্যাপে প্রবাসী অপহরণ, ৩ লাখ টাকা মুক্তিপণ আদায় গ্রেফতার ৪ পানি পানেই কি ত্বক সুন্দর থাকে? রাজশাহী মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ জন – IPCSBDPress সোনারগাঁয়ে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​লক্ষীপুর থেকে নিখোঁজ হওয়া দুই শিশু ফতুল্লায় উদ্ধার সোনারগাঁয়ে পুরোনো প্রশ্নে পরীক্ষা, ১১ শিক্ষককে অব্যাহতি

‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে কুইজ প্রতিযোগিতা

Reporter Name / ১১৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০১:০০ অপরাহ্ন


জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হল কুইজ ক্লাব ‘হাউস অব কুইজার্স’-এর উদ্যোগে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) শেখ মুজিব হলের জুলাই শহীদ স্মৃতি ভবনের অডিটোরিয়ামে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে আসা দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এ প্রতিযোগিতায় রুবায়েত আমিন আল মুকিত, রায়হান আবেদীন এবং মো. আনওয়ার ইসমাইল সুয়েম যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেন। শীর্ষ ১০ বিজয়ীর হাতে ক্রেস্ট, বই ও সনদপত্র তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ড. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, কুইজিংয়ের মতো ব্যতিক্রমী উদ্যোগকে আমরা স্বাগত জানাই। জ্ঞানের বিকাশে ইতিহাসচর্চার বিকল্প নেই। প্রশ্নোত্তরের মাধ্যমে এই চর্চা শিক্ষার্থীদের আরও সমৃদ্ধ করবে বলে আমি বিশ্বাস করি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ড. আবদুল্লাহ আল মামুন, শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট মো. আখতারুজ্জামান, ‘হাউস অব কুইজার্স’-এর মডারেটর রেজাউল করিম সোহাগ ও ওয়াসিক সাজিদ খান।

কুইজ প্রতিযোগিতা পরিচালনা করেন মুজিব হল কুইজ ক্লাবের সভাপতি মোহাম্মদ আরিফ ও সাধারণ সম্পাদক জাহিদ খন্দকার।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts