• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:১১ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা এল কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, সভাপতিকে ফুলের শুভেচ্ছায় বরণ মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরিদর্শন ইউএনওর মনোহরদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সেরা খামারিদের পুরস্কার বিতরণ আপনার হোস্টিং সাইট কেন স্লো? সমাধান ও পরামর্শ Web Hosting কী? কেন ভালো Hosting আপনার ওয়েবসাইটের সফলতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ? আপনার হোস্টিং সাইট কেন স্লো? সমাধান ও পরামর্শ

জাতীয় নির্বাচনের আগে গণভোট সময়ের দাবি: আব্দুল হালিম

Reporter Name / ২৯৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:১১ অপরাহ্ন

[ad_1]

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেছেন, জুলাই জাতীয় সনদে জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা স্পষ্টভাবে উল্লেখ আছে। তাই জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট আয়োজন এখন সময়ের দাবি। গণভোট ছাড়া নির্বাচন অনুষ্ঠিত হলে তা জনগণের ম্যান্ডেটের প্রতিফল ঘটাতে পারবে না।

সোমবার (১ ডিসেম্বর) বিকেলে রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বুধবার (৩ ডিসেম্বর) গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে আন্দোলনরত আট দলের রংপুরে বিভাগীয় সমাবেশ উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

জামায়াত নেতা আব্দুল হালিম বলেন, ‌‘বিগত ফ্যাসিস্ট সরকারের দুঃশাসন, ভোটাধিকার হরণ, বিরোধী নেতাকর্মীদের ওপর জুলুম-নির্যাতন, গণহত্যা ও ব্যাপক দুর্নীতির বিচার দৃশ্যমান না হলে দেশে স্থায়ী গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করাও জরুরি।’

তিনি আরও বলেন, ‘স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের অবৈধ কর্মকাণ্ড নিষিদ্ধ করা সময়ের দাবি। দেশের রাজনীতিকে কলুষমুক্ত করতে হলে তাদের অপতৎপরতা বন্ধ করতে হবে। জনগণের সক্রিয় অংশগ্রহণই পারে বাংলাদেশকে একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তরিত করতে।’

আট দলের পাঁচ দফা দাবিগুলো হলো জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন; জাতীয় সংসদের উভয় কক্ষে পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতি চালু; সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি; জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা।

সংবাদ সম্মেলনে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, রংপুর মহানগর জামায়াতের আমির এটিএম আজম খান, সেক্রেটারি কেএম আনোয়ারুল হক কাজল, জেলা আমির গোলাম রব্বানী, সেক্রেটারি এমদাদুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশের রংপুর মহানগর সভাপতি আব্দুর রহমান কাসেমী, সেক্রেটারি আমিরুজ্জামান পিয়াল, জেলা সভাপতি এটিএম গোলাম মোস্তফা, বাংলাদেশ খেলাফত মজলিস রংপুর মহানগর সভাপতি ইব্রাহীম খলিল সাঈদ, জেলা সভাপতি নূর আলম সিদ্দিক, খেলাফত মজলিস রংপুর মহানগর সভাপতি ও বিভাগীয় সহকারী পরিচালক তৌহিদুর রহমান রাজু, সাধারণ সম্পাদক সাহিদুর রহমান রাজা, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) রংপুর জেলা সভাপতি মাসুম বিল্লাহ, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি রংপুর মহানগর সভাপতি আব্দুস সাত্তার শাহ, জেলা সেক্রেটারি হারুন অর রশিদ ফুলবাবু, জাগপা রংপুর জেলা সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিকসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

এই খবরটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category