• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা এল কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, সভাপতিকে ফুলের শুভেচ্ছায় বরণ মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরিদর্শন ইউএনওর মনোহরদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সেরা খামারিদের পুরস্কার বিতরণ আপনার হোস্টিং সাইট কেন স্লো? সমাধান ও পরামর্শ Web Hosting কী? কেন ভালো Hosting আপনার ওয়েবসাইটের সফলতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ? আপনার হোস্টিং সাইট কেন স্লো? সমাধান ও পরামর্শ

জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হলেন সেই খাদিজাতুল কুবরা

Reporter Name / ১৩২ Time View
Update : সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন

[ad_1]

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন সাইবার নিরাপত্তা আইনে কারাভোগ করা আলোচিত শিক্ষার্থী খাদিজাতুল কুবরা। 

রোববার (১৬ নভেম্বর) ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। যুগ্ম আহ্বায়ক পদে মনোনয়নের বিষয়টি জানিয়ে খাদিজাতুল কুবরাকে এ চিঠি পাঠানো হয়। এর আগে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এই আলোচিত শিক্ষার্থী খাদিজাতুল কুবরা জকসু নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দেন। ছাত্রদলের প্যানেল থেকে সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী হওয়ার বিষয়ে গুঞ্জন রয়েছে। দলীয় প্যানেল থেকে প্রার্থী হিসেবে মনোনয়নের অংশ হিসেবে এই পদ দেওয়া হয়েছে বলে ধারণা করছেন শিক্ষার্থীরা।

চিঠিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার প্রাথমিক সদস্য হিসেবে আপনি নিজের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন। আপনার সাংগঠনিক সক্রিয়তা ও দক্ষতার মূল্যায়ন করে আপনাকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়েছে। আপনার মেধা ও মননের সহযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক কার্যাবলিতে অধিকতর গতিশীলতা তৈরি হবে বলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ বিশ্বাস করে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই নির্দেশনা প্রদান করেন বলে চিঠিতে উল্লেখ করা হয়।

খাদিজাতুল কুবরা বলেন, ‘আমাকে আজ জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক পদে মনোনীত করা হয়েছে। এই জন্য ছাত্রদলের কেন্দ্রীয় নেতারাসহ জবি শাখার নেতাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। শুধু জকসু নির্বাচনকেন্দ্রিক নয়, ভবিষ্যতেও ছাত্রদলের রাজনীতির সঙ্গে নিজেকে সম্পৃক্ত রাখব। সেই প্রত্যয়ে আমি কাজ করে যাব।’

May be an image of text



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category