
অনলাইন গেম অ্যাপস গুলো ডাউনলোড করে খুব সহজে গেম খেলে বিনোদন নিতে পারবেন। আজকে আর্টিকেলে আমরা সেরা ৫টি অনলাইন গেম অ্যাপস সম্পর্কে আলোচনা করব।
অনেকেই আপনারা অনলাইনের সেরা গেম গুলো জানতে চান, তারা আর্টিকেল অবশ্যই মনোযোগ দিয়ে পড়ুন। অনলাইনে লক্ষ-লক্ষ গেম রয়েছে।
তবে এর মধ্যে কয়েকটি গেম খুবই জনপ্রিয় এবং সকলেই এই গেম গুলো খেলে থাকে। এছাড়া বর্তমানে অনেক নতুন গেম বের হয়েছে,
যেগুলোর গ্রাফিক্স অনেক উন্নত মানের এবং খেলে অনেক বিনোদন উপভোগ করা যায়। চলুন এবার গেম গুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি।
অনলাইনে অনেক ধরনের গেম অ্যাপস গুলো থাকলেও কয়েকটি গেমিং অ্যাপ আমার কাছে সেরা মনে হয়েছে। আমি নিজে সেই গেম গুলো ডাউনলোড করে খেলে বিনোদন নিয়ে থাকি। গেম গুলোর তালিকা সহ বিস্তারিত নিম্ন আলোচনা করা হলোঃ
প্রথমেই যেই গেমটির কথা বলছি সেটি হল ফ্রী ফায়ার। এটি বর্তমান সময়ে যুবকদের জন্য একটি জনপ্রিয় গেম। এই গেমটি মূলত ব্যাটেল রয়েল টাইপের গেম।
যেখানে নিজের একটি ক্যারেক্টার থাকে, সেই ক্যারেক্টার ব্যবহার করে যুদ্ধ করতে হয়। মূলত এটা যুদ্ধ টাইপের গেম। এই গেমটি বর্তমানে অনলাইন জগতে সবচেয়ে জনপ্রিয়।
বিশ্বের কোটি কোটি ছেলেমেয়েরা এই গেম খেলে বিনোদন নিয়ে থাকে, অনেকে আবার এই গেমের ভিডিও বানিয়ে ইউটিউব থেকে আয় করে।
অবশ্যই পড়ুনঃ
বর্তমানে এই গেমটির প্রচুর ডিমান্ড। google প্লে স্টোরে এই গেমটি অ্যাভেলেবেল রয়েছে। এই গেমটি খেলার জন্য হাই কোয়ালিটির ডিভাইস প্রয়োজন নেই।
আপনি নিম্নমানের স্মার্টফোনেও এই গেম খেলতে পারবেন। যার কারণে এই গেমের চাহিদা প্রচুর। এই গেমের আকর্ষণীয় গ্রাফিক্স এবং নতুন নতুন মোড দর্শকদের আকৃষ্ট করে থাকে। পাশাপাশি গেমটিতে নতুন নতুন ক্যারেক্টার ক্রয় করা যায়। এক্ষেত্রে ডায়মন্ড টপ আপ করতে হয়।
এখন অনেকেই প্রশ্ন করেন এই গেম কিভাবে খেলে, প্রথমে আপনাকে একটি নির্দিষ্ট কয়েকটা দেওয়া হয়। আপনি গেম স্টার্ট করলে, আপনাকে একটি ম্যাপে নিয়ে যাওয়া হবে।

সেখান থেকে আপনাকে ফিল্ডে অর্থাৎ মাঠে নামিয়ে দেওয়া হবে। সেখানে আপনাকে অন্য প্লেয়ারের সাথে ফাইট করতে হবে। এভাবে মূলত গেমটি খেলা হয়। গেমটি ইতিমধ্যেই গুগল প্লে স্টোর থেকে ১ বিলিয়ন প্লাস বার ডাউনলোড হয়েছে। এছাড়াও অ্যাপটির রেটিং ৪.৪।
আশা করছি এই গেমটি খেলে আপনি অনেক মজা পেয়েছেন। যারা নতুন খেলতে চাচ্ছেন তারা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে দেখতে পারেন।
আপনার কাছে যদি হাই কোয়ালিটির ডিভাইস থেকে থাকে, তাহলে আপনি এই গেমটি চয়েজ করতে পারেন। কারণ এই গেমটি অন্যান্য গেমের তুলনায় অনেক হাই কোয়ালিটির গ্রাফিক্স প্রদান করে থাকে।
যারা ইতিমধ্যেই এই গেমটি খেলেছেন, তারা অলরেডি বুঝে গেছেন গেমটি অনেক সুন্দর এবং হাই কোয়ালিটির। মূলত Where Winds Meet হলো একটি Open World Action Role Playing Game (RPG),
যেখানে প্লেয়ার একজন তরুণ তলোয়ার যোদ্ধা (Swordman) হিসেবে প্রাচীন চীনের বিশাল ওপেন ওয়ার্ল্ডে অ্যাডভেঞ্চার করবে।

গেমের স্টোরি, মার্শাল আর্ট, স্টেলথ, ঘোড়ায় চড়া, তলোয়ার যুদ্ধ সবকিছু মিলিয়ে এটি অনেকটা Ghost of Tsushima টাইপের গেমের মতো।
গেমটির গল্প প্রাচীন চীনের Five Dynasties and Ten Kingdoms period সময়ের উপর ভিত্তি করে তৈরি।এই গেমে আপনি একজন Martial Artist হিসেবে বিভিন্ন Clan, Kingdom এবং Enemy এর সাথে যুদ্ধ করবেন এবং নিজের গল্প তৈরি করতে পারবেন।
এক্ষেত্রে বলা যায় এটি মূলত স্টোরি টাইপের একটি গেম। যারা গল্পের মত গেম খেলতে চান তাদের জন্য এটি বেস্ট গেম। এই গেমের বিশেষ ফিচারগুলো হলোঃ
গেমটি গুগল প্লে স্টোরে অ্যাভেলেবেল রয়েছে, একটি সম্পূর্ণ নতুন একটি গেম। বর্তমানে এই নতুন গেমটি গুগল প্লে স্টোর থেকে ১ মিলিয়ন এর বেশিবার ডাউনলোড হয়েছে।
পাশাপাশি এই গেমের রেটিং ৪.৬। আপনার হাতের মোবাইলটি যদি দামি হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনি খুব সহজেই এই গেমটি খেলতে পারবেন।
পাশাপাশি কম্পিউটারে ডাউনলোড করেও খেলা যাবে। সে ক্ষেত্রে আপনি আরো সুন্দর গ্রাফিক্স পাবেন।
ফ্রী ফায়ার এর মত আরেকটি ব্যাটেল রয়েল গেম হলো pubg। তবে এই গেমটি খেলার জন্য ভালো মানের মোবাইল ডিভাইস থাকতে হবে। কারণ এই গেমের গ্রাফিক্স হাই কোয়ালিটির।
উচ্চ গ্রাফিক্স হওয়ার কারণে গেমটি খেলতে ভালোই বিনোদন পাওয়া যায়। এখানেও আপনাকে এনিমি এর সাথে ফাইট করতে হয়।
এখানে প্রতি ম্যাচে 100 জন প্লেয়ার থাকে। ১০০ জন প্লেয়ারের মধ্যে ফাইট করতে হয়। লাস্টে ১০০ জনের মধ্যে যে সারভাইভ করতে পারবে, সেই বিজয়ী হবে।

এটি বর্তমানের সেরা একটি গেম। গেমটি পুরনো তবুও এটি অনেক জনপ্রিয়। প্রতি বছর এই গেমের ই -স্পোর্টস টুর্নামেন্ট আয়োজন করা হয়।
ভালো প্লেয়াররা এখানে অংশগ্রহণ করে ক্যাশ প্রাইস ও পুরস্কার জিততে পারেন। গেমটি google প্লে স্টোর থেকে সহজেই ডাউনলোড করতে পারবেন।
আপনার মোবাইলে যদি ৮ জিবি রেম থাকে তাহলে খুব সহজে এই গেমটি খেলা যাবে। এই গেমের রেটিং ৪.৩ এবং গেমটি ১ বিলিয়ন বার ডাউনলোড হয়েছে।
আপনি কি ফুটবল গেম খেলতে পছন্দ করেন, যদি পছন্দ করে থাকেন, তাহলে আপনার জন্য সেরা একটি ফুটবল গেম হলো eFootball। বর্তমানে ফুটবল গেম গুলোর মধ্যে সবচেয়ে সেরা গেম এটি।
কারণ এই গেমের গ্রাফিক্স অন্যান্য গেমের তুলনায় অনেক উন্নত মানের। আর এই গেম খেলার জন্য মিনিমাম ৮ র্যামের ফোন হতে হবে।

গেমটি গুগল প্লে স্টোরে আছে, গেমটি ইতিমধ্যেই ১০০ মিলিয়ন এর বেশিবার ডাউনলোড হয়েছে এবং রেটিং ৪.৫।
গেমটি ডাউনলোড করার জন্য গুগল প্লে স্টোরে যান এবং pes লিখে সার্চ করুন। আর এটি সাধারণত 3 জিবির একটি গেম। এই গেমটিতে ফুটবলের সকল ক্যারেক্টার পাবেন। আপনার যদি ফুটবল গেম পছন্দ, সে ক্ষেত্রে এই গেমটি ডাউনলোড করে খেলে দেখতে পারেন।
আপনি কি অ্যাডভেঞ্চার মুলক গেম খেলতে পছন্দ করেন, তাহলে আপনার জন্য অনলাইনে একটি সেরা গেম হলো Genshin Impact।
এটি মূলত অ্যাডভেঞ্চার মূলক একটি গেম, যেখানে প্রাকৃতিক পরিবেশে আপনি ক্যারেক্টার নিয়ে ঘুরে বেড়াতে পারবেন এবং বিভিন্ন ধরনের এনিমি সাথে ফাইট করতে পারবেন।
পাশাপাশি বিভিন্ন ধরনের ম্যাপে ঘুরে বেড়াতে পারবেন। গেমটিতে অনেক ধরনের ম্যাপ রয়েছে, যেগুলো প্রতিটির ডিজাইন আলাদা এবং গ্রাফিক্স উন্নত মানের।

এই গেমটি খেলার জন্য আপনার মোবাইল ফোনের অবশ্যই ৬০ জিবি স্টোরেজ ফাঁকা থাকতে হবে। আর এই গেমটি যে কোন মোবাইলে খেলা যাবে না। যদি আপনার মোবাইলের সিপিইউ ভালো হয়,
তাহলেই আপনি ভালোভাবে এই গেমটা খেলতে পারবেন। গেমটির সাইজ অনেক বড়, যার কারণে সকলেই এই গেম খেলতে পারে না। তবে যারা এডভেঞ্চার এবং ভালো গ্রাফিক্সের গেম খুঁজে বেড়াচ্ছেন।
তারাই এই গেমটি ডাউনলোড করতে পারেন। গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন। অ্যাপটির রেটিং ৪.৫ এবং ১০০ মিলিয়ন এর বেশি ডাউনলোড হয়েছে।
আমরা আর্টিকেলে সেরা পাঁচটি অনলাইন গেম অ্যাপস সম্পর্কে আলোচনা করেছি। আশা করছি আপনাদের এই গেম গুলো পছন্দ হয়েছে। মূলত আমরা অনলাইনের সেরা গেমগুলো তুলে ধরেছি।
বর্তমান সময়ে এই গেমগুলো ডিমান্ড অনেক বেশি এবং খুবই জনপ্রিয়। আপনি সার্চ করে দেখতে পারেন এবং google প্লে স্টোরে তাদের রেটিং রিভিউ দেখুন।
এই গেম গুলো খেলে যদি ভালো এক্সপেরিয়েন্স পেতে চান, তাহলে হাই কোয়ালিটির ডিভাইসে ডাউনলোড করুন। নিম্নমানের ডিভাইসে ডাউনলোড করে এই গেমগুলো খেলে শান্তি পাবেন না এবং বিনোদনও পাবেন না।
তাই সর্বশেষে বলবো যারা প্রকৃতভাবে গেম খেলে মজা এবং বিনোদন নিতে চাচ্ছেন, তারাই গেম গুলো ডাউনলোড করে খেলুন। অবশ্যই গেমগুলো ফ্রিতে খেলার চেষ্টা করবেন।

আমি উদ্ভাস আইটির এডমিন শিহাব, একজন অনলাইন ইনকাম ও তথ্যপ্রযুক্তি বিষয়ক কনটেন্ট ক্রিয়েটর। গত ৫ বছর যাবত আমি ব্লগিং এর সাথে যুক্ত রয়েছি। অনলাইন আয়ের বাস্তব ও কার্যকরী উপায়, প্রযুক্তির আপডেট এবং ডিজিটাল দুনিয়ার নানা দিক নিয়ে আমি নিয়মিত আর্টিকেল প্রকাশ করে থাকি। লক্ষ্য একটাই পাঠকদের জন্য নির্ভরযোগ্য তথ্য তুলে ধরা।