• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা এল কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, সভাপতিকে ফুলের শুভেচ্ছায় বরণ মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরিদর্শন ইউএনওর মনোহরদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সেরা খামারিদের পুরস্কার বিতরণ আপনার হোস্টিং সাইট কেন স্লো? সমাধান ও পরামর্শ

চাষাঢ়ায় ৩ ফার্মেসিকে জরিমানা

Reporter Name / ৭৭ Time View
Update : শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় নানা অনিয়মের অভিযোগে তিন ফার্মেসিকে মোট ৬৫ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২ জুন) বিকেলে শহীদ জিয়া হলের পাশে অবস্থিত ওষুধের দোকানগুলোতে জেলা প্রশাসন ও ওষুধ প্রশাসন অধিদপ্তর যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলমিন ও মো. মাহমুদুল হাসান।

যেসব অভিযোগে জরিমানা:
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, ফিজিশিয়ান স্যাম্পল, মেয়াদোত্তীর্ণ, নিবন্ধনবিহীন এবং সরকার কর্তৃক নিষিদ্ধ ওষুধ মজুদ ও বিক্রির দায়ে এই জরিমানা করা হয়। ‘ঔষধ ও কসমেটিকস আইন-২০২৩’ এর ৪০(ক), ৪০(খ), ৪০(গ) ও ৪০(ঘ) ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠান তিনটির বিরুদ্ধে নিম্নোক্ত ব্যবস্থা নেওয়া হয়: এরমধ্যে নিউ রবিন ফার্মেসিকে ২৫ হাজার টাকা, হৃদয় মেডিকেল হলকে ২৫ হাজার টাকা ও দীপ্ত মেডিকেল হলকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন নারায়ণগঞ্জ জেলা ওষুধ প্রশাসন অধিদপ্তরের ঔষধ তত্ত্বাবধায়ক মো. কবির হোসেন।

অভিযান শেষে তিনি সংবাদমাধ্যমকে জানান, ফিজিশিয়ান স্যাম্পল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি এবং নিবন্ধনবিহীন ও নিষিদ্ধ ওষুধ মজুদের মতো অপরাধগুলো জনস্বাস্থ্যের জন্য চরম ঝুঁকিপূর্ণ। সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে অবৈধ ওষুধের বিরুদ্ধে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category