• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:০২ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা এল কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, সভাপতিকে ফুলের শুভেচ্ছায় বরণ মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরিদর্শন ইউএনওর মনোহরদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সেরা খামারিদের পুরস্কার বিতরণ আপনার হোস্টিং সাইট কেন স্লো? সমাধান ও পরামর্শ

চাষাড়ায় অস্ত্রসহ ৩ ছিনতাইকারী গ্রেফতার

Reporter Name / ১২৭ Time View
Update : শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:০২ অপরাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে দস্যুতা সংঘটনের প্রস্তুতিকালে ৩ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে ২টি চাকু, ১টি সুইচ গিয়ার এবং ১টি লোহার রড উদ্ধার করা হয়।

 

পুলিশ জানায়, অভিযানের অংশ হিসেবে (৫ জুন) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে চাষাড়া এলাকার আমলাপাড়া এসকে ব্যানার্জী রোডের মসজিদ মার্কেটসংলগ্ন মারুফ স্টোরের সামনে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের সঙ্গে থাকা আরও একজন পালিয়ে যেতে সক্ষম হয়।

 

গ্রেফতারকৃতরা হলো—মেহেদী (২২), বর্তমানে দেওভোগ নাগবাড়ি এলাকায় বসবাসকারী; পায়েল (২৩), কলেজ রোড এলাকার বাসিন্দা; সৌরভ (২৫), দেওভোগ নাগবাড়ি এলাকার বাসিন্দা।

পুলিশের দাবি, গ্রেফতারের সময় মেহেদীর কাছ থেকে একটি সুইচ গিয়ার, পায়েলের কাছ থেকে একটি চাকু এবং সৌরভের কাছ থেকে বিশেষভাবে লুকিয়ে রাখা আরও একটি চাকু উদ্ধার করা হয়।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে ছিনতাই ও ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। তারা চাষাড়া ও আশপাশের এলাকায় পথচারী, রিকশা, মোটরসাইকেল এবং অন্যান্য যানবাহনের যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে মালামাল লুট করত বলে অভিযোগ রয়েছে।

 

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক, ছিনতাই ও অন্যান্য অপরাধে একাধিক মামলা রয়েছে। ঘটনার দিনও তারা দেশীয় অস্ত্র নিয়ে দস্যুতা সংঘটনের উদ্দেশ্যে ওই এলাকায় অবস্থান করছিল।

 

এ ঘটনায় গ্রেফতারকৃত এবং পলাতক আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

 

নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ জানিয়েছে, অপরাধ দমন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category