• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ স্লোগানে মনোহরদীতে ফল মেলা অনুষ্ঠিত। মনোহরদীতে ২০ বছরের জমি বিরোধে দুর্ভোগে কয়েকটি পরিবার মনোহরদীতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত। মনোহরদীর চর আহাম্মদপুরে পানিবন্দি মানুষের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক লাঞ্ছিতের অভিযোগ। মনোহরদীতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মনোহরদীতে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে জলাবদ্ধতা, অসমাপ্ত কালভার্ট পরিদর্শনে সহকারী কমিশনার ভৃমি মো সজিব মিয়া। নোয়াখালীতে আত্মগোপনেও শেষ রক্ষা হলো না: গ্রেফতার মনোহরদীর কুখ্যাত ‘নয়ন ডাকাত মনোহরদীতে শিশুকে অপহরণের চেষ্টার অভিযোগে জনতার হাতে আটক মনোহরদীতে দুই মিষ্টি ব্যবসায়ীকে জরিমানা মনোহরদীতে ১ম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন, র‍্যালি, আলোচনা সভা ও গাছের চারা বিতরণ

চরসুবুদ্ধি ইউপি চেয়ারম্যান নাসির কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১

Reporter Name / ২০৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

[ad_1]

পারভেজ মোশারফ : নরসিংদীর রায়পুরায় বিএনপির ইউনিয়ন কার্য্যালয় ভাঙচুর, অগ্নি সংযোগ ও নেতা-কমীর্দের হত্যার হুমকীর ঘটনায় মামলার প্রেক্ষিতে চরসুবুদ্ধি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী নাসির উদ্দীনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১ । গতকাল রবিবার দুপুরে শিবপুর উপজেলার চৈতন্যা বাসস্ট্যান্ড এলাকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত নাসির উদ্দীন চরসুবুদ্ধি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতির দায়িত্বে ছিলেন।

র‌্যাব-১১ নরসিংদী ক্যাম্পের উপ-পরিদর্শক রবিউল আলম জানান, বিএনপির অফিস ভাঙচুরের ঘটনায় রায়পুরা থানার একটি মামলায় ইউপি চেয়ারম্যান নাসির উদ্দীনের নামে ওয়ারেন্ট ছিল। রবিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে তাকে ঢাকা সিলেট সড়কের শিবপুর উপজেলার চৈতন্যা বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে রায়পুরা থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারী রাতে রায়পুরা উপজেলার চরসুবুদ্ধি ইউনিয়ন বিএনপির কার্য্যালয়ে ভাঙচুর করে আগুন দেয় একদল দুর্বৃত্ত। এসময় কার্য্যালয়ের ভেতরে থাকা টেলিভিশন, চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে দেয়ালে লাল কালিতে ‘জয় বাংলা’ ও ‘মরার জন্য অপেক্ষা কর’ লিখে হুমকি দেয় তারা। এ ঘটনার পর চরসুবুদ্ধি ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক দানেস মিয়া বাদী হয়ে রায়পুরা থানায় একটি অভিযোগ দাখিল করেন। মামলার প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়।

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts