• রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
সোনারগাঁয়ে গিয়াস উদ্দিন আযম শাহ্’র মাজার পরিদর্শনে জেলা প্রশাসক নরসিংদীর মনোহরদী উপজেলায় মাদকবিরোধী অভিযানে এক নারী আটক ইরানকে ৪৮ ঘণ্টার মধ্যে চুক্তি করতে ট্রাম্পের ফের হুঁশিয়ারি রাজশাহীতে ডেঙ্গু পরিস্থিতি পর্যালোচনায় রামেক হাসপাতাল পরিদর্শন করলেন সিটি প্রশাসক – IPCSBDPress সিদ্ধিরগঞ্জে উচ্ছেদ অভিযানের সময় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, পুলিশের লাঠিচার্জ নরসিংদীর মনোহরদীতে নরেন্দ্রপুর পোস্ট অফিসের বেহাল দশা: সংস্কার ও আধুনিকায়নের দাবি সেই শুভর লাশ উদ্ধার, ফেঁসে যাচ্ছেন স্বেচ্ছাসেবক দল নেতা রানা চাঁদাবাজির মামলায় খালাস পেলেন আওয়ামী লীগের সাবেক এমপি মোজাম্মেল নেত্রকোণার বারহাট্টায় জামিনে বের হয়ে বাদীকে দেশীয় অস্ত্র নিয়ে হামলা – IPCSBDPress গোসল না করায় শিশুকে পৈশাচিক মারধর: মাদরাসা শিক্ষক গ্রেফতার ​

গণমাধ্যমকর্মীদের নির্যাতনের তালিকা তৈরি করা হচ্ছে: তথ্যমন্ত্রী

Reporter Name / ৫ Time View
Update : রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন


তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, আমরা গণমাধ্যমকে সর্বোচ্চ দায়িত্বশীল স্বাধীনতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছি। আমাদের সরকারের বয়স মাত্র দেড় মাস। আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী গণমাধ্যমের সর্বোচ্চ দায়িত্বশীল স্বাধীনতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল অংশীদারদের সঙ্গে আলোচনা শুরু করেছি। এছাড়াও ফ্যাসিবাদের আমলে গণমাধ্যমকর্মীদের নির্যাতনের তালিকা তৈরি করা হচ্ছে। আমরা আশাবাদী, সকলের সঙ্গে আলোচনার ভিত্তিতে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারব।

শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাবনা বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে বইমেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। পাবনা জেলা জাসাসের আহ্বায়ক খালেদ হোসেন পরাগের সভাপতিত্বে এবং পাবনা বইমেলা উদযাপন পরিষদের সদস্য সচিব ডা. আহমেদ মোস্তফা নোমানের পরিচালনায় বক্তব্য রাখেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান ও সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার প্রমুখ।

তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যমের ওপর নির্যাতনের যে ইতিহাস, তা ফ্যাসিবাদের কর্মকাণ্ডের অঙ্গ। আমরা গণতান্ত্রিক আন্দোলন করে ফ্যাসিবাদকে উৎখাত করেছি। গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাইলে গণমাধ্যমের অধিকার এবং স্বাধীনতা যারা চর্চা করেছেন, সেই গণমাধ্যমকর্মীদের নির্যাতনের যে অপরাধ তা আমরা তামাদি হতে দেব না। এই অপরাধকে চিহ্নিত করতে আমরা সাংবাদিক প্রতিনিধিদের সাথে নিয়ে ইতোমধ্যেই তালিকা তৈরি করার উদ্যোগ নিয়েছি।

—এজেড




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts