• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার

গণভোটের রায় বাস্তবায়নের দাবি নারায়ণগঞ্জে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ 

Reporter Name / ১৫০ Time View
Update : বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন

[ad_1]

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ​গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে উত্তাল হয়ে উঠেছে নারায়ণগঞ্জ। শনিবার (১১ এপ্রিল) বিকালে শহরের চাষাড়া সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনারে ১১ দলীয় ঐক্য, নারায়ণগঞ্জ মহানগরীর উদ্যোগে এক বিশাল বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিল পূর্বে সভায় সভাপতিত্বের বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা আবদুল জব্বার  তিনি তাঁর বক্তব্যে জনগণের রায়কে সম্মান জানিয়ে অবিলম্বে তা কার্যকর করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান। তিনি আরো বলেন জনগণের এ রায় মেনে না নিলে জনগণ তা উচিত জবাব দিবে। ফ্যাসিস্ট হাসিনা যেভাবে পালিয়েছে। আপনারা তাদের পথে হাটলে পালানোর সুযোগ পাবেন না।

​এসময় সমাবেশে ১১ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতেই এই গণভোট অনুষ্ঠিত হয়েছিল। কিন্তু সেই রায় বাস্তবায়নে বিলম্ব কোনোভাবেই মেনে নেওয়া হবে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা।

এসময় প্রধান অতিথি হিসাবে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ,  নারায়ণগঞ্জ ৪ আসনের এমপি আবদুল্লাহ আল আমিন, এবি পার্টির মহানগর সভাপতি শাজাহান বেপারি, খেলাফত মজলিস মহানগর সভাপতি ইলিয়াস আহমাদ, এনসিপির মহানগর আহবায়ক শওকত আলী, মহানগরী জামায়াতের নায়েবে আমীর মাওলানা আবদুল কাইয়ুম,সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন,এইচ এম নাসির উদ্দিন, শ্রমিক নেতা হাফেজ আবদুল মোমিন প্রমূখ। 

প্রধান অতিথি মইনুদ্দিন আহমাদ বলেন স্বৈরাচারী হয়ে কেউ টিকে থাকতে পারেনা। ক্ষমতায় থাকতে হলে জনগণের রায়কে মেনে নিতে হবে। নয়তো জনগণ তার জবাব দিবে।

​শহরের শহীদ মিনার থেকে শুরু করে বিশাল বিক্ষোভ  মিছিলটি চাষাড়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডি আই টি গিয়ে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারী নেতা-কর্মীরা ভারতের দালালেরা হুশিয়ারি সাবধান সহ বিভিন্ন স্লোগান সংবলিত ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করেন।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category