• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
নওগাঁয় একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা, দুই ভাগ্নে আটক সোনারগাঁয়ে ইয়াবাসহ আটক ১ নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াডে ডাক পেলেন সাকলাইন-রিপন ভোগ্যপণ্যের আমদানি-মজুত স্থিতিশীল, উদ্বেগের কিছু নেই: বাণিজ্যমন্ত্রী আমাদের সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করে: প্রধানমন্ত্রী বন্দরে ৪টি স্পটে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান, সংযোগ বিচ্ছিন্ন বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রতন গ্রেপ্তার তারকাদের বাদ দিয়ে ত্যাগীদের মূল্যায়ন, বিএনপিকে ‘লাল সালাম’ ন্যানসির সাংবাদিক রহিমের জন্মদিন পালন সোনারগাঁয়ে ২০২৫ সালের প্রশ্নপত্রে দেড় ঘণ্টা পরীক্ষা দিলো শিক্ষার্থীরা!

‘গণছুটিতে’ থাকা কর্মীরা ২৪ ঘণ্টার মধ্যে কাজে যোগ না দিলে ব্যবস্থা

Reporter Name / ১৫৩ Time View
Update : বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন


পল্লী বিদ্যুৎ সমিতি

চার দফা দাবিতে গণছুটির নামে অনুপস্থিত থাকা পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিজ নিজ কর্মস্থলে যোগ না দিলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। রোববার (৭ সেপ্টেম্বর) বিদ্যুৎ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ একটি অত্যাবশ্যক পরিষেবা হওয়ায় এই সেবা প্রদানে বাধাদান বা বিঘ্ন ঘটানো অত্যাবশ্যক পরিষেবা আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের দাবি-দাওয়া পূরণে প্রচেষ্টা চলছে। এ বিষয়ে সরকার সংবেদনশীল। পল্লী এলাকায় বিদ্যুৎ সরবরাহ কাজে নিয়োজিত এবং গণছুটির নামে অনুপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্ব স্ব কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশ দেওয়া হলো। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে, চাকরি বৈষম্য দূরীকরণ, হয়রানিমূলক বদলি ও শাস্তিমূলক ব্যবস্থার প্রতিবাদ, উপযুক্ত বেতন কাঠামো নিশ্চিতকরণ, এবং সাংগঠনিক উন্নয়নে কার্যকর অংশগ্রহণের সুযোগ দেওয়ার দাবিতে রোববার সকাল থেকে অনির্দিষ্টকালের ‘গণছুটি’ কর্মসূচি শুরু করে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা।  এতে দেশের বিভিন্ন গ্রামীণ এলাকায় গ্রাহক সেবা ব্যাহত হচ্ছে এবং নিয়মিত বিদ্যুৎ সংযোগ রক্ষণাবেক্ষণ ও পুনঃস্থাপন কার্যক্রমে সমস্যা দেখা দিচ্ছে। ফলে ভোগান্তিতে পড়েছেন সাধারণ গ্রাহকরা।

বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, চলমান সমস্যা সমাধানে ইতোমধ্যে উচ্চ পর্যায়ের আলোচনা চলছে। দাবি বাস্তবায়নে ধৈর্য ও দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করছে সরকার। বিদ্যুৎ বিভাগ মনে করে, গণছুটি বা কর্মবিরতি নয়, যৌক্তিক আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান সম্ভব।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts