• বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৫০ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
পথচারীকে মারধর করে ভাইরাল কে এই মডেল মনিকা জ্বালানি সাশ্রয়ে ব্যাংকারদের গণপরিবহন ব্যবহারের নির্দেশ জুলাই সনদ বাস্তবায়নে সমঝোতামূলক পদক্ষেপ নেওয়ার আহ্বান এবি পার্টির মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে কূটনৈতিক সমাধান ‘সম্ভব’: এরদোয়ান আগামীকাল সংবিধান সংস্কার পরিষদের যাত্রা শুরু হবে: নাহিদ ইসলাম মনোহরদীর দৌলতপুরে আইন-শৃঙ্খলা সভা, মাদক কারবারিদের হুঁশিয়ারি ৪৯ বছরেও আকর্ষণীয় থাকার রহস্য ফাঁস করলেন মৌ জুলাই সনদের আংশিক নয়, পুরো প্যাকেজ চাই: জামায়াত আমির মনোহরদীর হাতিরদিয়া বাজারে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, তিন ব্যবসায়ীকে জরিমানা বাংলাদেশের শহীদের রক্তের ঋণে আমরা আবদ্ধ: পরিকল্পনা প্রতিমন্ত্রী

গণঅধিকার পরিষদে যোগ দিলেন বৈষম্যবিরোধী-যুবশক্তির ৫০ নেতাকর্মী

Reporter Name / ১০২ Time View
Update : বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৫০ অপরাহ্ন


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির যুব শাখা যুবশক্তির সাবেক ৫০ নেতাকর্মী গণঅধিকার পরিষদে যোগ দিয়েছেন।

সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে যশোর প্রেস ক্লাব মিলনায়তনে এক অনুষ্ঠানে সংগঠনটির কেন্দ্রীয় নেতাদের ফুল দিয়ে তারা যোগদান করেন। গণঅধিকার পরিষদের নেতারাও তাদের ফুল দিয়ে অভ্যর্থনা জানান।

যোগদান করা নেতাকর্মীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সচিব জেসিনা মুর্শিদ ও যুবশক্তির জেলা কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম রুবেল। এরমধ্যে জেসিনাকে কমিটি গঠনে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে পদ স্থগিত করা হয়। যদিও তিনি দাবি করেন, তার স্থগিতের চিঠি ভুয়া।

গণঅধিকার পরিষদে যোগ দিলেন বৈষম্যবিরোধী-যুবশক্তির ৫০ নেতাকর্মী

যোগদান প্রসঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের সাবেক সদস্য সচিব জেসিনা মুর্শিদ বলেন, ‘আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে উঠে এসেছি, এটা সত্য। তবে এনসিপি ও গণঅধিকার পরিষদ একীভূত হচ্ছে। আমার নিজস্ব রাজনৈতিক আদর্শ রয়েছে। তরুণদের আইকন নুরুল হক নুর। আদর্শিক জায়গা থেকে গণঅধিকার পরিষদে যোগ দিয়েছি। রাজনীতি ধর্ম না যে চেঞ্জ করা যাবে না।’

গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আশিক ইকবাল বলেন, ‘এনসিপির যুবশক্তি থেকে আটজন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক ৪২ নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে গণঅধিকার পরিষদে যোগ দিয়েছেন। গণঅধিকার পরিষদ তরুণদের কথা বলে, ন্যায়ের কথা বলে। ফলে তরুণদের স্বাগত জানিয়েছি।’


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts