• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে এসএসসি ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত ১৮৭ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা মনোহরদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ফায়ার সার্ভিসের মহড়া মনোহরদীতে ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত মনোহরদীতে বজ্রপাত মোকাবিলায় ২ হাজার তালবীজ রোপণ বিশ্ব সেরিব্রাল পালসি দিবস: সীমাবদ্ধতা নয়, সম্ভাবনাই হোক পরিচয় মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান মনোহরদীতে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি রুদ্র গ্রেপ্তার মনোহরদীতে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ সম্প্রচার অনুষ্ঠান অনুষ্ঠিত মনোহরদীতে জমি বিরোধে বৃদ্ধ নিহত, হত্যা মামলার আসামি ইয়াসিন গ্রেপ্তার মনোহরদীতে মানিক মাস্টারের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

খোলামেলা জবাব দিলেন ভাবনা, ‘কিছুই যায় আসে না’

Reporter Name / ১৬৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন

[ad_1]

অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। সবসময়ই নিজের মতো করে বাঁচতে ভালোবাসেন। অভিনয়জীবনের শুরুটা হয়েছিল ‘নট আউট’ নাটকের মাধ্যমে। এরপর একের পর এক দর্শকপ্রিয় নাটকে অভিনয় করে নিজের অবস্থান পাকা করেছেন তিনি। চলচ্চিত্রেও অভিষেক হয়েছে ‘ভয়ংকর সুন্দর’ দিয়ে।

অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি বেশ আলোচিত। সাহসী ও ভিন্নধর্মী উপস্থিতির কারণে প্রায়ই সমালোচনার মুখে পড়েন ভাবনা। এসব সমালোচনায় তিনি কতটা গুরুত্ব দেন?

সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই প্রশ্নের জবাব দিলেন খোলামেলা ভাষায়। স্পষ্ট করে ভাবনা বলেন, ‘আমার পোস্টে একজন লুকিয়ে লুকিয়ে লিখছে তার মনের কথা। তার নামহীন একটা ফেসবুক অ্যাকাউন্ট। কোনো প্রোফাইল ছবি নেই, কোনো পরিচয় নেই। এখন সে কোথায় বসে কী লিখছে, তাতে আমাদের কী যায় আসে? মানে, আমার কিছুই যায় আসে না।’

খোলামেলা জবাব দিলেন ভাবনা, ‘কিছুই যায় আসে না’

লাস্যময়ী ভাবনা

তিনি আরও বলেন, ‘যারা নিজেদের পরিচয় গোপন রেখে মন্তব্য করে তাদের কথায় আমি কান দিই না। আমি জানি আমি কী করছি, কেন করছি। আর এটাই আমার কাছে গুরুত্বপূর্ণ।’

ভাবনার এই স্পষ্ট বক্তব্যে বোঝা যায়, সমালোচনা নয় নিজের কাজ ও আত্মবিশ্বাসই এখন তার প্রাধান্য।

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category