• রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা এল কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, সভাপতিকে ফুলের শুভেচ্ছায় বরণ মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরিদর্শন ইউএনওর

খালেদা জিয়ার জানাজায় জনসমুদ্র নিয়ে যা বললেন অপূর্ব

Reporter Name / ২০০ Time View
Update : রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন

[ad_1]

ক্ষমতার বাইরে থেকেও মানুষের হৃদয়ে কতটা গভীর জায়গা করে নেওয়া যায় তার এক অনন্য দৃশ্য দেখা গেল রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে লাখো মানুষের ঢল নামলে পুরো এলাকা পরিণত হয় জনসমুদ্রে।

বুধবার বিকেল ৩টার দিকে অনুষ্ঠিত জানাজায় রাজধানীসহ দেশের নানা প্রান্ত থেকে মানুষ জড়ো হন। ভোর থেকেই সর্বস্তরের মানুষের উপস্থিতিতে মানিক মিয়া এভিনিউয়ে তৈরি হয় এক আবেগঘন পরিবেশ। দীর্ঘ সময় ধরে মানুষের স্রোত চলতে থাকে, যা প্রত্যক্ষদর্শীদের কাছে এক অভূতপূর্ব দৃশ্য হিসেবে ধরা দেয়।

জানাজায় অংশ নেওয়া মানুষের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘ক্ষমতার বাইরে গিয়েও যে মানুষের হৃদয়ে জায়গা করে নেয় এই জনসমুদ্র তার প্রমাণ। মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আমিন।’

এর আগে বুধবার সকাল ৮টা ৫৩ মিনিটে খালেদা জিয়ার মরদেহ রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানে নেওয়া হয়। প্রথমে ফিরোজায় নেওয়ার পরিকল্পনা থাকলেও পরে মরদেহটি গুলশানের ১৯৬ নম্বর বাসা, তারেক রহমানের বাসভবনে নেওয়া হয়।

সেখান থেকে দুপুরে মরদেহ মানিক মিয়া এভিনিউয়ে আনা হয়। জানাজা শেষে বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে তাকে তার স্বামী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হয়।

এই খবরটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category