• মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
দায়িত্ব পালনের সময় কোনো মহল থেকে কোনো ধরনের চাপ অনুভব করিনি ১১ ফেব্রুয়ারি চলবে দূরপাল্লার বাস, ভোটের দিন বেশিরভাগ সার্ভিস বন্ধ থাকতে পারে – IPCSBDPress আবুল কালামের পক্ষে নারায়ণগঞ্জ শহরে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা নেতা কর্মীদের জনগণের কাছে রাষ্ট্র এবং সরকারকে দায়বদ্ধ রাখার কোনো বিকল্প নেই শঙ্কা ও টানটান উত্তেজনায় জেলাবাসী – IPCSBDPress কোনো দলের বিভ্রান্তিতে পড়ে ঈমান নষ্ট করবেন না: মির্জা ফখরুল ১১ দলীয় জোটের সমাবেশে বক্তারা – IPCSBDPress এনজিও ‘পাশা’র ১০ হাজার নির্বাচন পর্যবেক্ষক নিয়োগের আশা ভঙ্গ বেলাবোতে ফুটবল খেলাকে কেন্দ্র করে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিটের সহায়তায় ৭৫টি হারানো মোবাইল ফোন ফিরে পেলেন প্রকৃত মালিকরা – IPCSBDPress

কোনো দলের বিভ্রান্তিতে পড়ে ঈমান নষ্ট করবেন না: মির্জা ফখরুল

Reporter Name / ২৩ Time View
Update : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন


বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি দল ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করছে। তারা বলছে তাদের ভোট দিলে নাকি বেহেশতে যাওয়া যাবে… নাউজুবিল্লাহ। এই ধরনের কথায় বিভ্রান্ত হওয়া যাবে না। হেফাজতের আমীর সাহেব বলেছেন, জামায়াতকে ভোট দেওয়া হচ্ছে নাজায়েজ। আর চরমানাই পীর সাহেব বলেছেন জামায়াতকে হচ্ছে সব থেকে বড় মিথ্যাবাদী। এমন একটি দলকে ভোট দিয়ে আমরা আমাদের ঈমান নষ্ট করতে পারি না। তাই আমি মা-বোন ও ভাইদের প্রতি আহ্বান জানাই—কেউ বিভ্রান্ত হবেন না।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের ভকদগাজীতে এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, মা-বোনদের অর্থনৈতিক ও সামাজিকভাবে স্বাবলম্বী করতে ‘ফ্যামিলি কার্ড’ হবে অন্যতম প্রধান হাতিয়ার। নির্বাচিত হলে সবার আগে আমি আমার মা-বোনদের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করব। নারী জাগরণ শুরু হয়েছে, আপনারা আজ অনেক বেশি সজাগ। কৃষিভিত্তিক শিল্প ও ইপিজেড তৈরির মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করা হবে এবং কৃষি পণ্যের সঠিক মূল্য নিশ্চিত করা হবে। এছাড়া, নির্বাচিত হলে প্রথম বছরের মধ্যেই ঠাকুরগাঁও বিমানবন্দর চালু করার প্রতিশ্রুতি দেন তিনি।

ব্যক্তিগত আবেগ জড়িয়ে বিএনপি মহাসচিব বলেন, এটিই আমার শেষ নির্বাচন। আমি আগে অনেক নির্বাচন করেছি, জিতেছি আবার হেরেছিও; কিন্তু আপনাদের ছেড়ে যাইনি। আমাকে শেষবারের মতো কাজ করার সুযোগ দিন। সংস্কার বাস্তবায়ন, সংবাদপত্রের স্বাধীনতা এবং একটি শোষণমুক্ত উন্নত বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে নতুন সরকার গঠনের প্রত্যয় ব্যক্ত করেন তিনি।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts