• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১১:২৬ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
সোনারগাঁয়ে গ্যাস সিলেন্ডার বিস্ফোরণে এক শ্রমিক নিহত  ফতুল্লায় জলিল মেম্বার গ্রেফতার রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০ জন – IPCSBDPress অবিলম্বে খানপুরে কন্টেইনার পোর্ট নির্মান বন্ধের দাবী খোরশেদের সিদ্ধিরগঞ্জে ব্যানারে ছবি না থাকায় পরীক্ষার হলের সামনে বিএনপির দুপক্ষের হাতাহাতি শিক্ষাখাতে আ’লীগ সরকারের অনিয়ম-দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করা হবে Best Real Money Online Casinos in the US April 2026 হাইকোর্টের নির্দেশে নারায়ণগঞ্জে দুই কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন গরম কমাতে ঘরের দরজা-জানালা বন্ধ রাখবেন নাকি খোলা নদীতে ৯ বছর পড়ে আছে ভাঙা সেতু ১৫ কিমি পথ ঘুরছেন ১০ গ্রামের মানুষ – IPCSBDPress

কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগকে ঠেকাতে মাঠে জামায়াতের নেতাকর্মীরা

Reporter Name / ৮৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১১:২৬ অপরাহ্ন


কিশোরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নাশকতা ও নৈরাজ্য ঠেকাতে অবস্থান নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোর থেকেই শহরের বিভিন্ন স্থানে নেতাকর্মীরা অবস্থান নেন।

জামায়াতের নেতাকর্মীরা ভোরে পুরান থানা, সদর হাসপাতালের সামনে বটতলা, আখড়া বাজার, জেলা সরণী মোড়, নগুয়া শেষ মোড়, বড় বাজার জাহাঙ্গীর মোড়, কালীবাড়ি মোড় এবং কিশোরগঞ্জ-করিমগঞ্জ সড়কের জেলা পরিষদের সামনে- এসব গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নেন।

কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির ও কিশোরগঞ্জ-৫ (নিকলী–বাজিতপুর) আসনের প্রার্থী অধ্যাপক মো. রমজান আলী, নায়েবে আমির অধ্যক্ষ মোহাম্মদ আজিজুল হক, কিশোরগঞ্জ-৪ (ইটনা–মিঠামইন–অষ্টগ্রাম) আসনের প্রার্থী অ্যাডভোকেট মো. রোকন রেজা শেখ, রাজনৈতিক সেক্রেটারি অধ্যাপক আজিজুল হক কাজল, সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা নজরুল ইসলাম এবং জেলা ছাত্রশিবিরের সভাপতি হাসান আল মামুনের নেতৃত্বে নেতাকর্মীরা অবস্থান নেন।

এসময় তারা আওয়ামী লীগের নাশকতা প্রতিরোধে স্লোগান দেন এবং শান্তিপূর্ণভাবে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে সক্রিয় ভূমিকা রাখেন।

জেলা জামায়াতের আমির অধ্যাপক মো. রমজান আলী বলেন, আমরা শান্তি, শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ চাই। জনগণের জানমাল রক্ষায় জামায়াতের নেতাকর্মীরা মাঠে আছে। কোনো অরাজকতা বা নাশকতা হলে আমরা তা প্রতিহত করব।

এই খবরটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts