• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
স্ক্রিনশট ফাঁস করে একঝাঁক নায়িকার নাম কেন প্রকাশ্যে আনলেন জয় যারা জনগণের ভোটের সঙ্গে প্রতারণা করেছে তাদের পরিণতি ভালো হয়নি সাংবাদিকরা পজেটিভ লিখলে ভালো কাজে জাতি উৎসাহিত হবে- স্বাস্থ্যমন্ত্রী দেশের মানুষ এই সংসদের দিকে প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে সাহস ও সমর্থনে এগিয়ে যাবার প্রত্যয়ে নারী দিবস উপলক্ষে মানব কল্যাণ পরিষদের শোভাযাত্রা তিন কারণে ‘অপরাধী’ বর্তমান রাষ্ট্রপতি: জামায়াত আমির নারীর ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে সরকার: মির্জা ফখরুল মনোহরদীতে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেফতার কার্য উপদেষ্টাসহ পাঁচ সংসদীয় কমিটি গঠন নরসিংদী জেলা রিপোটার্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কারও ওপর কিছু চাপিয়ে দিয়ে রাজনীতি করে না বিএনপি: মঈন খান

Reporter Name / ১১৫ Time View
Update : শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন


বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, বিএনপি কারও ওপর কিছু চাপিয়ে দিয়ে রাজনীতি করে না। বিএিনপি রাজনীতি করে দেশের মানুষের কথা শুনে, তাদের উপদেশ নিয়ে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে নরসিংদীর পলাশের পণ্ডিতপাড়া গ্রামে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক পথসভায় তিনি এসব কথা বলেন। জিনারদী ইউনিয়ন বিএনপির সভাপতি ফিরোজ মোল্লার সভাপতিত্বে পথসভায় উপস্থিত ছিলেন পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, পলাশ থানা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন সোহেল প্রমুখ।

মঈন খান বলেন, গণতন্ত্র হচ্ছে সব মানুষের অধিকার নিশ্চিত করার একটি সমাজ ব্যবস্থা। যেখানে সব মানুষ তার মতামত স্বাধীনভাবে প্রকাশ করতে পারবে। শুধু একজন মানুষ কথা বলবে, একজন কর্তৃত্ব আরোপ করবে সেটি কখনো গণতন্ত্র হতে পারে না, সেটি হবে স্বৈরতন্ত্র। যেই গণতন্ত্রের জন্য দেশের মানুষ দীর্ঘ ১৫ বছর সংগ্রাম করেছে সেই যাত্রা গত এক বছর আগেই শুরু হয়েছে। এটি আগামী বছরের জাতীয় নির্বাচনে একটি সুষ্ঠু ভোটের মাধ্যমে প্রতিষ্ঠিত হবে। বিএনপি সেই গণতন্ত্রের কথা বলে, যে গণতন্ত্রে মানুষের ভোটের অধিকার নিশ্চিত হয়, অর্থনৈতিক মুক্তির অধিকার নিশ্চিত হয় এবং এ দেশের মানুষের কথা বলার অধিকার নিশ্চিত হয়।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts