• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

কানাডার প্রধান কোচ হলেন মন্টি দেশাই

Reporter Name / ১৩৪ Time View
Update : রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন

[ad_1]

কানাডা পুরুষ ক্রিকেট দলের প্রধান কোচ হলেন মন্টি দেশাই। এমন এক সময়ে তিনি নিয়োগ পেলেন যখন দেশটির ক্রিকেট কাঠামো কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। তবে তার নিয়োগের মেয়াদ সম্পর্কে এখনো স্পষ্ট কিছু জানানো হয়নি।

মন্টি দেশাই এর আগে তিনি নেপাল ও আফগানিস্তান জাতীয় দলের কোচও ছিলেন। এছাড়াও কাজ করেছেন ভারতের ফ্র্যাঞ্চাইজি ও ঘরোয়া ক্রিকেটেও।

কানাডা ক্রিকেট বোর্ডের সভাপতি অরবিন্দর খোসা এক বিবৃতিতে বলেন, ‘আমাদের প্রধান লক্ষ্য হলো পারফরম্যান্স, পেশাদারিত্ব এবং নতুন উদ্যমের মাধ্যমে ক্রিকেট কানাডার অবস্থান পুনরুদ্ধার করা। মন্টি দেশাইকে নিয়োগ দেওয়া এই লক্ষ্য বাস্তবায়নেরই অংশ। সহযোগী দেশগুলোর সঙ্গে, বিশেষ করে নেপাল ও আফগানিস্তানের সঙ্গে তার অভিজ্ঞতা প্রমাণ করে, কীভাবে তিনি নেতৃত্ব, শৃঙ্খলা ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে দলকে বদলে দিতে পারেন।’

তিনি আরও বলেন, ‘সম্প্রতি আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়ার পর এই বছরটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা বিশ্বাস করি, তার নেতৃত্বে দল উল্লেখযোগ্য উন্নতি করবে।’

কানাডা বিশ্বকাপে অংশ নিলেও পারফরম্যান্স ছিল খুবই হতাশাজনক। তারা গ্রুপ পর্বের সবগুলো ম্যাচই হেরেছে তারা। আফগানিস্তান, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও সংযুক্ত আরব আমিরাতের কাছে হেরেছে দলটি।

বিশ্বকাপের সবগুলো ম্যাচ হারার চেয়েও বেশি পরিস্থিতি জটিল হয়ে ওঠে গত মাসে আইসিসির দুর্নীতি দমন ইউনিট বিশ্বকাপে কানাডা সংশ্লিষ্ট একটি ম্যাচে দুর্নীতির অভিযোগ তদন্ত শুরু করে।

এমন কঠিন সময়ে দায়িত্ব নিচ্ছেন দেশাই, যিনি উদীয়মান ক্রিকেট দেশগুলোতে আত্মবিশ্বাস, কাঠামো ও প্রতিযোগিতামূলক মানসিকতা গড়ে তোলার জন্য পরিচিত।
তিনি বলেন, ‘এই দায়িত্ব পেয়ে আমি সম্মানিত এবং ক্রিকেট কানাডাকে ধন্যবাদ জানাই। কানাডায় আগের অভিজ্ঞতা থেকে আমি এখানকার সম্ভাবনা ও ক্রিকেটের প্রতি মানুষের আগ্রহ সম্পর্কে জানি। সহযোগী দেশের ক্রিকেট এখন বিশ্বব্যাপী বিকাশের গুরুত্বপূর্ণ চালিকা শক্তি, আর নেপাল ও আফগানিস্তান দেখিয়েছে। বিশ্বাস, শৃঙ্খলা ও নির্ভীকতা থাকলে কী অর্জন সম্ভব।’

তিনি আরও বলেন, ‘কানাডারও একই সুযোগ রয়েছে। আমার লক্ষ্য হবে এমন একটি সংস্কৃতি গড়ে তোলা, যা এই সম্ভাবনাকে আন্তর্জাতিক মঞ্চে ধারাবাহিক পারফরম্যান্সে রূপ দেবে।’

এই খবরটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category