• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:১২ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা এল কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, সভাপতিকে ফুলের শুভেচ্ছায় বরণ মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরিদর্শন ইউএনওর মনোহরদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সেরা খামারিদের পুরস্কার বিতরণ আপনার হোস্টিং সাইট কেন স্লো? সমাধান ও পরামর্শ Web Hosting কী? কেন ভালো Hosting আপনার ওয়েবসাইটের সফলতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ? আপনার হোস্টিং সাইট কেন স্লো? সমাধান ও পরামর্শ

কবে ফুটবে নিরব-পরীমনির গোলাপ – একুশের কাগজ

Reporter Name / ৩০৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:১২ অপরাহ্ন

[ad_1]

এ বছরের প্রথম মাসেই ঘোষণা এসেছিল ‘গোলাপ’ সিনেমার। প্রধান দুই চরিত্রে অভিনয় করবেন নিরব হোসেন ও পরীমনি। সিনেমার পরিচালক সামছুল হুদা। গত ফেব্রুয়ারিতে শুটিং শুরুর কথা জানিয়েছিলেন নির্মাতা। তবে ঘোষণার ১১ মাস পেরিয়ে গেলেও এই সিনেমার কোনো খবর পাওয়া যায়নি।

খোঁজ নিয়ে জানা গেল, এখনো শুরু হয়নি সিনেমার শুটিং। পরিচালক সামছুল হুদা জানালেন, নানা জটিলতায় এ বছর গোলাপের শুটিং শুরু হয়নি। আগামী বছরের ফেব্রুয়ারিতে নতুন করে শুটিংয়ের পরিকল্পনা করছেন তিনি।

কেন এখনো শুরু হয়নি শুটিং, জানতে চাইলে নির্মাতা সামছুল হুদা বলেন, ‘গল্প নিয়ে একটু ঝামেলা ছিল। তাই এ বছর শুটিংয়ে যেতে পারি নাই। পুরো টিমের সঙ্গে কথা বলে গল্প পরিমার্জন শেষে নতুন করে সাজানো হয়েছে। আগামী ফেব্রুয়ারিতে শুটিং শুরুর পরিকল্পনা করছি।’

নতুন শিডিউল নিয়ে অভিনয়শিল্পীদের সঙ্গে কথা বলেছেন নির্মাতা। আলোচনা হয়েছে গল্প নিয়েও। আশা করছেন এবার আর কোনো জটিলতা হবে না। সামছুল হুদা বলেন, ‘অভিনয়শিল্পীদের সঙ্গে সব সময় যোগাযোগ আছে আমাদের। নতুন গল্প ও শুটিং পরিকল্পনা নিয়েও আমাদের কথা হয়েছে। প্রযোজনা প্রতিষ্ঠান থেকে সবুজসংকেত পেলেই শুটিং শুরুর সময় জানিয়ে দেওয়া হবে।’

এ বিষয়ে জানতে যোগাযোগ হয় নিরবের সঙ্গে। তিনি বলেন, ‘আমরা একটি ভালো সিনেমা উপহার দিতে চাই দর্শকদের। তাই গল্প নিয়ে আমরা বেশ খুঁতখুঁতে ছিলাম। এ নিয়ে বিভিন্ন সময়ে নির্মাতার সঙ্গে আলোচনা হয়েছে। কিছু পরিমার্জনের বিষয় ছিল, সেগুলো করা হয়েছে। নতুন কিছু দৃশ্যের সংযোজনও হয়েছে। সবার মতামতের ভিত্তিতেই এসব পরিমার্জন হয়েছে। আমিও এ বছর অনেকটা সময় দেশের বাইরে ছিলাম। সব মিলিয়ে সিনেমার কাজ শুরু করা যায়নি। গল্প এখন চূড়ান্ত হয়েছে। চিত্রনাট্যের কাজও প্রায় শেষ। আশা করছি নতুন বছরে শুটিংয়ে যেতে পারব। দারুণ একটি সিনেমা উপহার দিতে পারব দর্শকদের।’

গল্পওয়ালা প্রোডাকশনের ব্যানারে নির্মিত হচ্ছে ‘গোলাপ’। এটি তৈরি হবে থ্রিলার গল্পে। সঙ্গে থাকছে অ্যাকশন। নির্মাতা জানান, এটি মূলত পলিটিক্যাল থ্রিলার। ছোট একটি শহরের রাজনৈতিক দৃশ্যপট উঠে আসবে এতে। সিনেমার গল্প, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন অনিক বিশ্বাস।

এই খবরটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category