• বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
সিদ্ধিরগঞ্জে হাইব্রিড নেতাদের আধিপত্য বিস্তারে দলের ভাবমূর্তি ক্ষুন্ন, তৃণমূলে ক্ষোভ রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে ১৯ জন গ্রেপ্তার – IPCSBDPress ইয়ুথ কাউন্সিল অব বাংলাদেশের ফতুল্লা থানা শাখার কমিটি গঠনকল্পে সভা অনুষ্ঠিত ফতুল্লায় শিক্ষার্থী গুলিবিদ্ধের ঘটনায় খেলাফত ছাত্র মজলিসের ক্ষোভ মনোহরদীতে, বাংলা নববর্ষ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত এবার হল থেকে বহিষ্কার হলেন নারী হেনস্তকারী সেই ঢাবি শিক্ষার্থী ১০ দিন পর মুক্তিপণ দাবি নারায়ণগঞ্জে এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা নেত্রকোণার মদনে জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন – IPCSBDPress ফতুল্লায় মাদ্রাসা ছাত্র গুলিবিদ্ধের ঘটনায় ইসলামী ছাত্র আন্দোলনের ক্ষোভ

এবার হল থেকে বহিষ্কার হলেন নারী হেনস্তকারী সেই ঢাবি শিক্ষার্থী

Reporter Name / ৩ Time View
Update : বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি এলাকায় দুই নারীকে হেনস্তা ও শারীরিকভাবে লাঞ্ছনার ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থী শাহরিয়ার ইসলাম তুষারের আবাসিক সিট বাতিল করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (৮ এপ্রিল) বিজয় একাত্তর হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. স ম আলী রেজার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ফেব্রুয়ারি টিএসসি মোড়ের রাজু ভাস্কর্য সংলগ্ন এলাকায় মারধরের ঘটনার পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শাহরিয়ার ইসলাম তুষারকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। এমতাবস্থায়, বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুসারে বিজয় একাত্তর হলে তাঁর নামে বরাদ্দকৃত সিটটি বাতিল করা হলো। আগামী সাত দিনের মধ্যে হল থেকে সরবরাহ করা আইডি কার্ড, রুমের চাবি ও অন্যান্য সরঞ্জামাদি প্রশাসনকে বুঝিয়ে দিয়ে তাঁকে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ২৫ ফেব্রুয়ারি ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে চাঞ্চল্যের সৃষ্টি হয়। ভুক্তভোগী নারীদের সাথে থাকা দুই ব্যক্তি প্রক্টর দপ্তরে লিখিত অভিযোগ দিলে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে গত ১০ মার্চ তিন শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়। শাহরিয়ার ইসলাম তুষার ছাড়াও বহিষ্কৃত অন্য দুই শিক্ষার্থী হলেন—বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের রাকিব আহমেদ এবং নৃবিজ্ঞান বিভাগের শাহরিয়ার তানজিল।

এসএফ




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts