• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে এসএসসি ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত ১৮৭ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা মনোহরদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ফায়ার সার্ভিসের মহড়া মনোহরদীতে ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত মনোহরদীতে বজ্রপাত মোকাবিলায় ২ হাজার তালবীজ রোপণ বিশ্ব সেরিব্রাল পালসি দিবস: সীমাবদ্ধতা নয়, সম্ভাবনাই হোক পরিচয় মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান মনোহরদীতে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি রুদ্র গ্রেপ্তার মনোহরদীতে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ সম্প্রচার অনুষ্ঠান অনুষ্ঠিত মনোহরদীতে জমি বিরোধে বৃদ্ধ নিহত, হত্যা মামলার আসামি ইয়াসিন গ্রেপ্তার মনোহরদীতে মানিক মাস্টারের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

এবারের নির্বাচনে বিএনপিকে ছায়াশক্তির সঙ্গে লড়তে হবে: টুকু

Reporter Name / ১৩৭ Time View
Update : শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন

[ad_1]

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, এই নির্বাচনীযুদ্ধ কিন্তু আট দশটা নির্বাচনী যুদ্ধের মতো না। এবার কিন্তু আমরা ছায়ার সঙ্গে যুদ্ধ করছি। যে ছায়া আমাদের মাধ্যমে প্রতিপালিত হয়ে আমাদের চেয়ে বড় হয়ে এখন আমাদেরকেই রক্তচক্ষু দেখাচ্ছে। রোববার (৯ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে উত্তরাঞ্চল ইঞ্জিনিয়ার্স ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। 

ছায়াশক্তির বিষয়ে টুকু বলেন, মুক্তিযুদ্ধের সময় তাদের হাতে যে রক্ত লেগেছিল, সে রক্তের দাগ কিন্তু এখনো শুকায়নি। মুক্তিযুদ্ধের সময় আমার মা-বোনদের যে ইজ্জতহানি হয়েছিল, সেটাও কিন্তু এখনো মুছে যায়নি। সুতরাং আপনারা যারা জাতীয়তাবাদী, আগামী নির্বাচন নিয়ে হুঁশিয়ার থাকবেন। আমরা কিন্তু এবার ছায়াশক্তির সঙ্গে লড়াই করব। সেই প্রস্তুতিটা নেবেন। তাহলেই এই যে ৭ নভেম্বরের জাতীয় সংহতি বিপ্লব দিবস এবং জিয়াউর রহমানের রেখে যাওয়া যে আদর্শ সেটা বেঁচে থাকবে।

তিনি আরও বলেন, একটা গ্রামের মহিলার কাছে আমি প্রশ্ন করেছিলাম, যে কাকে ভোট দেবেন? উনি বলেছেন, ‘যারা রাসূলের পথে চলে তাদেরকে ভোট দেব।’ জিজ্ঞেস করলাম, সেটা কে? বলেছেন, ‘জামায়াতে ইসলাম।’ তালিম করে মহিলাদেরকে তারা বুঝিয়েছে জামায়াত হলো একমাত্র দল যে রাসূলের প্রদর্শিত পথে চলে। এটা মুনাফেকি। ধর্মকে বিক্রি করে, রাসূলকে বিক্রি করে আমাদের সরল ধর্মপ্রাণ গ্রামের মহিলাদের পথভ্রষ্ট করার চেষ্টা করা হচ্ছে। সুতরাং সবাই সাবধান! সবাই চোখ কান খোলা রাখুন।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category