• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন |
  • English Version

এনসিপি নেতার সহযোগিতায় শিবপুরে ৪৮ টি অজুখানা ও ২০ টিউবওয়েল উদ্বোধন

Reporter Name / ৯৫ Time View
Update : মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন


নরসিংদীর শিবপুরে তুরস্কের রিবাত ফাউন্ডেশনের অর্থায়নে ও এনসিপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য আব্দুল্লাহিল মামুন নিলয়ের সার্বিক সহযোগিতায় শিবপুর উপজেলার বিভিন্ন স্থানে মসজিদে ৪৮ টি অজুখানা ও হতদরিদ্র পরিবারের মাঝে ২০ টিউবওয়েল নির্মাণ শেষে উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) তুরস্কের রিবাত ফাউন্ডেশনের প্রতিনিধি শেভকেত চেলিককায়া, মেহমেত কিলিচ ও এনসিপির কেন্দ্রীয় সদস্য আব্দুল্লাহিল মামুন নিলয়ের উপস্থিতিতে এসব অজুখানা ও টিউবওয়েল উদ্বোধন করা হয়। এ সময় মসজিদ কমিটির সভাপতি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিলয় জানান, গত ছয়মাসে উপজেলার বিভিন্ন ইউনিয়নের  ৬০টি  মসজিদে অজুখানা ও হতদরিদ্র পরিবার যাদের বাড়িতে পানির ব্যবস্থা নেই এমন ২০ টি পরিবারে টিউবওয়েল দেওয়া হয়েছে। এই কার্যক্রম অব্যাহত থাকবে।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts