• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা এল কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, সভাপতিকে ফুলের শুভেচ্ছায় বরণ মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরিদর্শন ইউএনওর মনোহরদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সেরা খামারিদের পুরস্কার বিতরণ আপনার হোস্টিং সাইট কেন স্লো? সমাধান ও পরামর্শ Web Hosting কী? কেন ভালো Hosting আপনার ওয়েবসাইটের সফলতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ? আপনার হোস্টিং সাইট কেন স্লো? সমাধান ও পরামর্শ

একযুগ পর মুক্তি পাচ্ছে শুভ-তমা মির্জার সেই সিনেমা

Reporter Name / ১৪৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন

[ad_1]

শুটিং হওয়ার কথা ছিল শ্রীলঙ্কায়। শুরু করার আগেই প্রযোজকের সঙ্গে দ্বন্দ্বে ছবি থেকে সরে দাঁড়িয়েছিলেন পরিচালক সোহানুর রহমান সোহান। প্রযোজক ফয়েজুল ইসলাম শাহিন নিজেই আউটডোর শুটিং পরিচালনা করেন। কাজ শেষ করার দায়িত্ব নেন পরিচালক শাহাদাৎ হোসেন লিটন। দীর্ঘ বিরতি দিয়ে বেশ কয়েক দফায় ছবির কাজ শেষ করেন তিনি। অবশেষে ১২ বছর পর আজ শুক্রবার মুক্তি পাচ্ছে আরিফিন শুভ ও তমা মির্জা অভিনীত সিনেমাটি।

২০১৩ সালে ছবির নাম ছিল ‘লাভলী: মন বোঝে না’। এতে যুক্ত হয়েছিলেন আরিফিন শুভ ও তমা মির্জা। সেসময় ছবির প্রযোজনা প্রতিষ্ঠান ছিল দ্য রেইন পিকচার্স। একযুগ পর প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের হাত ধরে নতুন নামে মুক্তি পাচ্ছে ছবিটি। ছবির নাম ‘মন যে বোঝেনা’, আর চূড়ান্ত পরিচালক হয়ে আসছেন আয়েশা সিদ্দিকা।

একযুগ পর মুক্তি পাচ্ছে শুভ-তমা মির্জার সেই সিনেমা

আজ (৭ নভেম্বর) শুক্রবার ঢাকার আজাদ সিনেমা, পান্থপথ স্টার সিনেপ্লেক্স, ঢাকা ক্যান্টমেন্টের সৈনিক ক্লাব সিনেমা, কেরানীগঞ্জের লায়ন সিনেমাস ও দিনাজপুরের মর্ডান সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘মন যে বোঝেনা’। আয়েশা সিদ্দিকা বলেন, আমি চেষ্টা করেছি ছবিটা ঠিকঠাক শেষ করার। বেশ ভালো কয়েকটা হল পেয়েছি। তমা-শুভ দুজনই এখন বেশ জনপ্রিয়। আশা করি তাদের শুরুর দিকের কাজ নিয়ে ভক্তদের ভেতর আগ্রহ তৈরি হবে।

একযুগ পর মুক্তি পাচ্ছে শুভ-তমা মির্জার সেই সিনেমা

আরিফিন শুভকে সর্বশেষ দেখা গেছে ‘জ্যাজ সিটি’ সিরিজে। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘নীলচক্র’। বর্তমানে মুক্তির অপেক্ষায় আছে শুভর ‘নূর’ ও ‘ঠিকানা বাংলাদেশ’ সিনেমাগুলো। তমা মির্জাকে সর্বশেষ দেখা গেছে শিহাব শাহীন পরিচালিত ‘দাগি’ সিনেমায়।

এই খবরটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category